
আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। একই সঙ্গে রমজানেরও শেষ দিন। দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়।
প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবারের মর্যাদা বেশি। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি।
রমজানকে বিদায় জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব তুলে ধরা হয় এবং বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আমার বার্তা/এমই

