ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

একাধিক দপ্তরে সিন্ডিকেট-দুর্নীতি: অতিরিক্ত সচিব শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ

বিশেষ প্রতিনিধি:
১৬ নভেম্বর ২০২৫, ১৮:২৮

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াসা ও এলজিআরডি—তিন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, প্রকল্প লুটপাট থেকে শুরু করে বিদেশে টাকা পাচারের ভয়াবহ অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন রাজনৈতিক ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি একের পর এক প্রভাবশালী পদ বাগিয়ে নেন এবং কোটি কোটি টাকার অনিয়মের মাধ্যমে ব্যক্তিগত সম্পদ বাড়ান বলে অভিযোগকারীদের দাবি।

মানবাধিকার সংস্থা এসইবিআর গত ১০ অক্টোবর ক্যাবিনেট সচিব, দুদক ও জনপ্রশাসন সচিবের কাছে অভিযোগ দাখিল করে। তারা দাবি করে, শাহজাহান মিয়া চাকরি জীবনের শুরু থেকেই ঘুষ ও দুর্নীতিতে জড়িত। ওয়াসায় দায়িত্বকালে শত কোটি টাকার বকেয়া বিল ১০–১৫% কমিশনে ঠিকাদারদের পরিশোধের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্প, কেনাকাটা, বিল পরিশোধ ও মাস্টাররোল নিয়োগে প্রায় ২৫০ কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দায়িত্বকালীন সময়ে তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের সময় ১৫০০ কোটি টাকার বিল পরিশোধে প্রায় ১৬২ কোটি টাকা কমিশন নেওয়ারও অভিযোগ রয়েছে। ফরিদপুর পৌরসভার প্রশাসক থাকাকালে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের ঘনিষ্ঠতার সুবাদে শত কোটি টাকার প্রকল্প বরাদ্দ এবং ‘সিন্ডিকেট’ গড়ে বিল উত্তোলনের অভিযোগও এসেছে। অভিযোগে আরও বলা হয়েছে—শাহজাহান মিয়া আত্মীয়স্বজনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দুবাইতে টাকা পাচার করেছেন। ঢাকায় ধানমন্ডি ও বারিধারায় ফ্ল্যাট এবং গ্রামের জমি কেনার অভিযোগও রয়েছে।

দুদক তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তদন্ত শুরু করলেও তিনি তদবির করে তা থামিয়ে দেন। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ওয়াসা ও সিটি কর্পোরেশন থেকে সরানো হলেও একের পর এক বদলি হয়ে শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন। হোয়াটসঅ্যাপে বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

আমার বার্তা/এমই

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেল চোর সিন্ডিকেট প্রধান সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন সিন্ডিকেট

বিতর্কিত মাসুদুল ইসলামই হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি

অবশেষে যমুনা অয়েলের সেই  বিতর্কিত কর্মকর্তা মো : মাসুদুল ইসলামকেই এমডি নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ

রাজউকের ১২ কর্মচারীর রাজকীয় জীবন, আড়াই  বছরেও শেষ হয়নি দুদকের তদন্ত

রাজউকে চাকরী করলেই শত কোটি টাকার মালিক হওয়া যায় । সেই পুরানো প্রচলন থেকে রাজউক

যমুনা অয়েলে বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামকে এমডি নিয়োগ দিতে দুই সিবিএ নেতার কোটি টাকার মিশন

বিতর্কিত মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি, এই শিরোনামে ৩০ নবেেম্বর দৈনিক আমার বার্তায় একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ