ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

এ আর মোল্লা:
২২ আগস্ট ২০২৬, ১৭:২১

★ ৫/৬ ফুট চিপা রাস্তায় রাজউক কোনরূপ নকশার নকশার অনুমোদন দেয়না, সূত্র রাজউক।

★ এটি ফৌজদারি অপরাধ ও প্রশাসনিক অপরাধ হিসেবে গণ্য হয়। এর ফলে অননুমোদিত অংশ ভেঙে ফেলা, বড় অংকের আর্থিক জরিমানা এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সিনিয়র আইনজীবী জুলফিকার আলি।

★ ভবনটিতে নোটিশ করা হয়েছে। দ্রুত ভবনটিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে, ইমারত পরিদর্শক কিবরিয়া।

ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যেও রাজউক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও সঠিক নকশা না মেনে ভবন নির্মাণ করা একটি মারাত্মক অপরাধ। এই ধরনের ত্রুটিপূর্ণ ও অবৈধ নির্মাণ ভূমিকম্পের সময় ধসে পড়ে ব্যাপক প্রাণহানি ও সম্পদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তবুও মামুন বীরদর্পে চিপা গলিতে জননিরাপত্তাকে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছেমতো বহুতল ভবন নির্মাণ করে চলেছেন। ওয়াটার ওয়ার্কাস রোড চাঁদনিঘাট টেম্পো ষ্ট্যান্ড পোস্তা লালবাগ ঢাকায় মামুনের নির্মাণাধীন ভবনে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজউকের শর্ত অমান্য করে তথ্য সংবলিত কোন সাইনবোর্ড দেয়া হয়নি। ফলে ভবনটির বিস্তারিত জানা না গেলেও আশেপাশে খোঁজ নিয়ে জানা যায়, আনুমানিক প্রায় পনে দুই কাঠা জায়গার উপর ৭ তলা ভবন নির্মাণ করা হবে। ভবনটির সামনে ৫/৬ ফুটের একটি চিপা রাস্তা রয়েছে। এছাড়া ভবনটি নির্মাণের ক্ষেত্রে তেমন কোন জায়গাই ছাড়া হয়নি। আনুমানিক ৯০% এর উপরে ভূমি ব্যবহার করা হয়েছে, ১০% এর মতো জায়গা ছাড়লেও তা ডেভিয়েশন করে পূর্ণ করা হয়েছে যা ভবনটিকে ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়া ভবনটিতে কর্মরত নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে শুভঙ্করের ফাঁকি দেয়া হয়েছে। স্হানীয় বাসিন্দা রবিউল সরদারের সাথে কথা বললে তিনি বলেন, এসব এলাকার অনেক জায়গাই এক সময় খাল-বিলের ভেতর ছিল। স্থানীয় কিছু প্রভাবশালী এসব জায়গা ভরাট করে রাজউকের অনুমোদন না নিয়েই ভবন নির্মাণ করেছে। মামুনও এলাকার অত্যন্ত প্রভালশালী ব্যক্তি। রাজউকের নিয়ম না মানলেও তাকে বাঁধা দেয়ার মতো ক্ষমতা কারো নেই। রাজউক সূত্রে জানা যায়, ৫/৬ ফুট চিপা রাস্তায় রাজউক কোনরূপ নকশার অনুমোদন দেয়না। সর্বনিম্ন ৮ ফুট চওড়া রাস্তা থাকলে পনে দুই কাঠা জায়গার উপর রাজউক ৫ তলা থেকে সর্বোচ্চ ৬ তলা পর্যন্ত নকশা দিতে পারে। রাজউক সূত্রে আরও জানা যায়, এতটুকু জায়গায় উপর নকশা পেলেও নকশা অনুযায়ী সর্বোচ্চ (৫০-৫২)% ভূমি ব্যবহার করতে পারবে, ৯০% ভূমি ব্যবহার করা মানে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ভবনটির ভয়াবহ অনিয়মের ব্যাপারে সিনিয়র আইনজীবী জুলফিকার আলির সাথে কথা বললে তিনি বলেন, এটি ফৌজদারি ও প্রশাসনিক অপরাধ হিসেবে গণ্য হয়। এর ফলে অননুমোদিত অংশ ভেঙে ফেলা, বড় অংকের আর্থিক জরিমানা এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মানুষের জীবন বা নিরাপত্তা ঝুঁকিতে ফেললে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে অতিরিক্ত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া যায়। ভবনটির বিভিন্ন অনিয়মের ব্যাপারে ভবন মালিক মামুনের মোবাইলে ফোন করলে, তিনি কোন মন্তব্য না করে উত্তেজিত হয়ে বলেন, আপনি ফোন দিয়েছেন কেন? আমি কে আপনি চিনেন? আপনার অফিস কোথায়? এভাবে প্রতিবেদককে শাসিয়ে ফোন রেখে দেন। ভবনটির ব্যাপারে রাজউকের দায়িত্বশীল কর্মকর্তা ইমারত পরিদর্শক কিবরিয়ার সাথে কথা বললে তিনি বলেন, ভবনটিতে নোটিশ করা হয়েছে। দ্রুত ভবনটিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তথ্য অধিকার আইনের আওতায় চিঠি দিয়ে পরবর্তীতে আমার বার্তার পাঠকগণের ভবনটির ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।

ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

★ ভবন নির্মাণ করতে হলে রাজউকে ১৫ (পনেরো) দিন আগে লিখিতভাবে জানাতে হবে ও রাজউক

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

ঢাকার বিদ্যুৎ বিতরণী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.)

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর গাবতলী এলাকায় রাইড-শেয়ারিং চালক ও যুবক অপু রাড়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

★ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নকশা জমা না দিয়েই বহুতল ভবন নির্মাণ।  ★ নোটিশ করা হয়েছে ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা, ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায়

ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডা, গাজায় ইসরায়েলের সমালোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

ভুটান-মালদ্বীপের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব

বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি, মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প কল্পনাতীত: খলিলুর রহমান

ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ

২৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

রমজান কাদিরভ পঞ্চমবার চেচনিয়ার প্রধান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত