ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

এ আর মোল্লা:
১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫

★ ভবন নির্মাণ করতে হলে রাজউকে ১৫ (পনেরো) দিন আগে লিখিতভাবে জানাতে হবে ও রাজউক কর্মকর্তাদের উপস্থিতিতে কাজ শুরু করার নিয়ম থাকলেও তা অমান্য করেছে ইউনিক ক্ল্যাসিক।

★ নকশা লংঘন এবং দূর্বল নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে মাঝারি মাত্রার ভূমিকম্পেও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, নগর পরিকল্পনাবিদ আরিফুর রহমান।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত তীব্র ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট ও পাহাড়ি অঞ্চলের ভূগর্ভস্থ ফাটলের কারণে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। অপরিকল্পিত নগরায়ন ও নরম মাটির কারণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রার ভয়াবহতার কথা মাথায় রেখে রাজউক ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও ব্যবস্থা গ্রহণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে একালাবাসীর ভেতর তীব্র ক্ষোভ ও আতংক বিরাজ করছে।

ঢাকার মিরপুর-১ ও মিরপুর-২ এলাকায় নির্মাণাধীন ঝুঁকিপূর্ণ ভবন দুটির আশেপাশে অনেকের সাথে কথা বলে জানা যায়, ইউনিক ক্ল্যাসিকের চেয়ারম্যান মামুন সরদার একজন প্রভাবশালী ব্যাক্তি। তার অর্থ ও ক্ষমতার দাপট এত বেশি যে তিনি আইন-কানুনের তোয়াক্কা করেন না। তার কাছে মানুষের জীবনের নিরাপত্তার চেয়ে অর্থের মূল্য অনেক বেশি।

সরেজমিনে শাহ্ আলী বাগ মিরপুর-১ ঝুঁকিপূর্ণ ভবনটিতে গিয়ে দেখা যায়, ভবনটির ১০ম তলার কাজ চলমান। ভবনটির ডানে-বামে ভয়াবহ ডেভিয়েশন করা হয়েছে। এমনকি সামনে-পেছনেও বেশ খানিকটা ডেভিয়েশন রয়েছে।

ইউনিক ক্ল্যাসিকের সেকশন-২, রোড নং-২, ব্লক-এফ, মিরপুর ঢাকায় গিয়ে দেখা যায়, ২.১৫ কাঠা জমির উপর সাত তলা ভবনের নির্মাণকাজ চলমান। ভবনটির সামনে ও বামে অনেক বেশি ডেভিয়েশন করা হয়েছে এবং ডানে ও পেছনেও ডেভিয়েশন রয়েছে। এমনকি কোনরূপ ভয়েড রাখা হয়নি।

এছাড়া ভবন দুটিতে কি পরিমাণ ভূমি ব্যবহারের অনুমতি আছে? নকশা অনুযায়ী প্রতি তলায় কত বর্গফুটের অনুমতি আছে? নিয়ম অনুযায়ী তথ্য সংবলিত সাইনবোর্ড না থাকায় এসব বিষয়ে জানা যায়নি।

ভবন দুটিতে নির্মাণকাজ সংশ্লিষ্ট একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, অধিক লাভের আশায় নকশার নিয়ম অমান্য করে প্রতি তলায় অনেক বেশি বর্গফুট বাড়ানো হয়েছে ও ব্যবহার করা হয়েছে নিন্মমানের নির্মাণসামগ্রী।

ভবনের ডেভিয়েশন ও নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ব্যাপারে নগর পরিকল্পনাবিদ আরিফুর রহমানের সাথে কথা বলে জানা যায়, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত ফ্লোর বা বর্ধিত অংশ নির্মাণ করলে ভবনের কাঠামোগত ভারসাম্য (Structural Balance) নষ্ট হয়। এর সাথে নিন্মমানের ইট, রড বা সিমেন্ট যোগ হলে ভবনটি যেকোন সময় ধসে পড়তে পারে। বাংলাদেশ এমনিতেই ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। নকশা লংঘন এবং দূর্বল নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে মাঝারি মাত্রার ভূমিকম্পেও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

রাজউক সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী কোন ভবন নির্মাণ করতে হলে ১৫ (পনেরো) দিন আগে রাজউকে লিখিতভাবে জানাতে হবে ও রাজউক কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মাণকাজ শুরু করতে হবে। কিন্তু ইউনিক ক্ল্যাসিক রাজউকের সকল নিয়ম অমান্য করে প্রভাব খাটিয়ে এসব ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণকাজ পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে গেছেন।

রাজউক সূত্রে জানা গেছে ভবন দুটিতে শুধুমাত্র দায় এড়াতে নোটিশ করা ছাড়া তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ভবন দুটির বিষয়ে অনুসন্ধানকালে প্রতিবেদককে বিভিন্ন প্রভাবশালী মহল থেকে ফোন করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।

ইউনিক ক্ল্যাসিকের নির্মাণাধীন ঝুঁকিপূর্ণ বহুতল ভবন দুটির বিষয়ে জানতে ইউনিক ক্ল্যাসিকের চেয়ারম্যান মামুন সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে ইউনিক ক্ল্যাসিকের ইঞ্জিনিয়ার পরিচয়ধারী জুয়েল নামের এক ব্যাক্তি দৈনিক আমার বার্তার অফিসে এসে ডেভিয়েশনের কথা স্বীকার করে বলেন, মিরপুর এলাকায় আরও অনেক ভবনে একই সমস্যা আছে। এক পর্যায়ে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক একজন সাধারণ সম্পাদকের সাথে মোবাইলে কথা বলার অনুরোধ করে সংবাদটি প্রকাশ না করতে বলেন।

ঝুঁকিপূর্ণ বহুতল ভবন দুটির ব্যাপারে রাজউকের এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভবন দুটির বিষয়ে তথ্য অধিকার আইনের আওতায় চিঠি দেয়ার প্রস্তুতি চলছে।

পূর্ণাঙ্গ তথ্য পেলে ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ বহুতল ভবন দুটির বিষয়ে আরও বিস্তারিত তথ্যবহুল সংবাদ আমার বার্তার পাঠকগণের জন্য প্রকাশ করা হবে।

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

ঢাকার বিদ্যুৎ বিতরণী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.)

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর গাবতলী এলাকায় রাইড-শেয়ারিং চালক ও যুবক অপু রাড়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনায় ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে। যমুনা রেলসেতু, কালুরঘাট

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

ঢাকার শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা প্রতিদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের ব‍্যাপক ঝুঁকি রয়েছে

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস

ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপে

চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট

পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৪ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা

নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যেই চড়া সবজির বাজার

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

হুথিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব