ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

বিসিবি সভাপতির সঙ্গে কী নিয়ে আলোচনা হলো অধিনায়কদের

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩
আপডেট  : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭

হঠাৎ শেরে বাংলার বিসিবি ভবনে বৈঠক। সাবেক অধিনায়কদের সঙ্গে বসলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কী এমন জরুরী প্রয়োজন? কেন কোনো আগাম বার্তা ছাড়াই সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক ফারুক আহমেদের? শেরে বাংলার আশেপাশে গুঞ্জন-আলোচনা।

এমন কিছু নয় যে আজকের মধ্যেই আলোচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে, সেজন্যই এমন হুট করে বৈঠক। প্রয়োজনটাকে জরুরি বলা যাবে না। তবে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।

দেশের ক্রিকেটের ভালো-মন্দ, সংকট কিংবা উন্নতির জন্য করণীয়; এসব নিয়ে সাবেক অধিনায়কদের চেয়ে ভালো পরামর্শ তো আর কেউ দিতে পারবেন না। ফারুক আহমেদ সেই সম্মানটাই সাবেক অধিনায়কদের দিয়েছেন।

বাংলাদেশ দলের অন্যতম সফল সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কথা শুনে মনে হলো, তারা বেশ সন্তুষ্ট। দারুণ কিছু বিষয় নিয়েই আলোচনা হয়েছে বিসিবি সভাপতির সঙ্গে।

হাবিবুল বাশার বলেন, ‘বিপিএল, জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টসহ জাতীয় দলের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় দলের অধিনায়কদের চিন্তাভাবনা কী, কীভাবে দেশের ক্রিকেটের উন্নতি করা যায়, কোন কোন জায়গায় ঘাটতি আছে; সেসব নিয়ে আলোচনা হয়েছে। এককথায় বলা যায়, চা-চক্রের ফাঁকে ক্যাপ্টেনস থটগুলো জানতে চেয়েছেন বিসিবি সভাপতি।’

বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মুমিনুল হক আর লিটন দাস।

সাকিব আল হাসান দেশে নেই। মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়কে আমন্ত্রণ জানানো হয়নি। অনেকটাই অনুমেয়, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তারা আমন্ত্রণ পাননি। সাকিব-মাশরাফি-দুর্জয় তিনজনই আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন।

সাবেক অধিনায়ক রকিবুল হাসান পারিবারিক কারণে গ্রামের বাড়িতে অবস্থান করছেন। শফিকুল হক হীরাও ঢাকার বাইরে। তামিম ইকবাল, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট উপস্থিত থাকতে পারেননি। কী কারণে, তা জানা যায়নি।

মিটিংয়ে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মুমিনুল হক আর লিটন দাস।

হাবিবুল বাশার জানালেন, ‘সাবেক অধিনায়কদের মতামত নেওয়া হয়েছে। লিটন-মুমিনুলের মতো এই প্রজন্মের দুই অধিনায়কের ভাবনাও শোনা হয়েছে। তারা এই সময়ের ক্রিকেট সম্পর্কে ভালো বলতে পারবেন, তাদের ভাবনা শেয়ার করেছেন। সবমিলিয়ে দারুণ আলোচনা হয়েছে।’

জাতীয় দলের যে অধিনায়কদের নিয়ে বিসিবি সভাপতি বসেছিলেন, সন্দেহাতীতভাবে বাংলাদেশের ক্রিকেটে তাদের প্রত্যেকের অবদান এবং আলাদা একটা অবস্থান আছে। তাদের চিন্তাভাবনাগুলো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে বাড়তি কিছু যোগ করবে।

এখন প্রশ্ন হলো, এটা কি শুধু আলোচনায়ই সীমাবদ্ধ থাকবে? বিসিবি সভাপতি কি তাদের কথাগুলো শুধু মতামত হিসেবেই নেবেন; নাকি গুরুত্বপূর্ণ পরামর্শগুলো কাজে লাগাবেন? সেটাই দেখার অপেক্ষা।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু