ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

জামাল-হামজা জুটি: মিডফিল্ড নিয়ে এক ‘মধুর যন্ত্রণা’য় বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৫, ১০:৪১

একজনের উপস্থিতি যেন বদলে দিলো পুরো বাংলাদেশ ফুটবলের চিত্রটা। ইংলিশ প্রিমিয়ার লিগে যিনি ছিলেন নিয়মিত মুখ, যার হাতে উঠেছে প্রেস্টিজিয়াস এফএ কাপের শিরোপা, সেই হামজা চৌধুরী এখন প্রস্তুত বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে। গতকাল রাতেই যোগ দিয়েছেন টিম হোটেলে। ২৫ই মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হতে পারে তার বাংলাদেশের অভিষেক।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাদ পড়লেও হামজার থাকাটা প্রায় নিশ্চিত। এরইমাঝে জানিয়েছেন, মিডফিল্ডেই খেলতে চান তিনি। গায়ে জড়াতে চান বাংলাদেশ দলের ৮ নম্বর জার্সিটা। বোঝাই যাচ্ছে মিডফিল্ডে রাজত্ব করাটাই তার ইচ্ছে। তবে এখানেই খানিক সমস্যা হতে পারে বাংলাদেশ দলের জন্য। আর সেই ‘মধুর সমস্যা’ নিয়ে অবশ্য মন খারাপের অবকাশ নেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে হামজা ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। ৭২ ম্যাচে ছিলেন সেন্ট্রাল মিডফিল্ডার। বর্তমানে নিজের ক্লাব শেফিল্ডে ডাবল পিভট রোলে ডিফেন্সিভ মিডেই দেখা যাচ্ছে তাকে। ৪ ম্যাচ খেলেছেন রাইটব্যাক হিসেবে। বাংলাদেশ দলে সাম্প্রতিক সময়ে হ্যাভিয়ের ক্যাবরেরা সাফল্য পাচ্ছেন ৪-৪-২ এর ডায়মন্ড ফর্মেশনে।

হামজা আসার আগে ডিফেন্সিভ মিডফিল্ডে ছিলেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল-হামজার ডিফেন্সিভ জুটি বাংলাদেশের জন্য দারুণ কিছু উপহার দিতে পারে, তবে সেক্ষেত্রে আক্রমণে খানিক দূর্বলতা দেখা যাবে। ক্যাবরেরার অধীনে জামাল অবশ্য সেন্ট্রাল মিডে খেলেছেন। স্প্যানিশ কোচ ঠিক কাকে ডিফেন্সিভ মিডে রাখবেন আর কে খেলবেন সেন্ট্রাল মিডে, সেটাও দেখবার বিষয়।

জাতীয় দলে এখন জাতীয় দলে এখন ডিফেন্সিভ মিডফিল্ডার আছেন আরও দুজন—পাপন সিংহ ও মোহাম্মদ হৃদয়। দুজনেই সাম্প্রতিক সময়ে আছেন ভালো ছন্দে। পাপন তো বাংলাদেশের সবশেষ ম্যাচে জয়সূচক গোলই করে বসেছেন।

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ খানিক আগ্রাসী হতে চাইলে হামজা এবং জামাল দুজনকেই খেলাতে পারে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায়। আবার অবসর ভেঙে ভারত দলে যোগ দেয়া সুনীল ছেত্রীকে আটকাতে চাইলে দুজনের একজন কিংবা দুজনকেই নামাতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। সেক্ষেত্রে হৃদয় এবং পাপনকে হয়ত দেখা যাবে না একাদশে। মিডফিল্ড নিয়ে এমন ‘মধুর যন্ত্রণা’য় বাংলাদেশ শেষ কবে পড়েছিল সেটাও তো এক বড় প্রশ্ন!

আমার বার্তা/জেএইচ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

আইসিসি পুুরুষ দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদের পর এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে

নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা

সারাদেশে তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচিতে

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

গত মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে এডহক কমিটির কাছে। যে

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন

লাখে ৩ হাজারের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজরান ফিশারিজ

ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান

১২ জেলার পুলিশের এসপি-ডিআইজি পদের ৩৯ কর্মকর্তার বদলি পদায়ন

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ক্যানবেরা’

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: মির্জা ফখরুল

অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ

অবৈধ অভিবাসন রোধ-দক্ষ জনশক্তি পাঠাতে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান

হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ’র অপ্রতিরোধ্য আইয়ুব আলী

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখতে জোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থাকলে কী সুবিধা, মন্ত্রীকে জানাল এয়ারবাস

স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা