ই-পেপার বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩

ভালো খেলেও ভারতের বিপক্ষে ড্র হামজা চৌধুরীর বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৫, ২১:৪১

ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১২৬, বাংলাদেশের ১৮৫। শক্তিমত্তায় পার্থক্য স্পষ্ট। তারপর আবার খেলাটা ভারতেরই মাটিতে। তবে এএফসি কাপ বাছাইয়ের এই ম্যাচেও দারুণ লড়াই করলো বাংলাদেশ। কখনও কখনও ভারতের চেয়ে এগিয়ে থাকা দল মনে হয়েছে অতিথিদের।

তবে গোলমুখ খুলতে পারেননি হামজা চৌধুরীর বাংলাদেশ। ভারতকে রুখে দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শিলংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচটি গোলশূন্য (০-০) ড্র হয়েছে।

এর আগে ম্যাচের বয়স ৩০ সেকেন্ড না হতেই ভারতের শিবিরে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বিশাল বায়েতের ভুলে বল পেয়েছিলেন মজিবুর রহমান জনি। তিনি কাটব্যাক করতে পারলে প্রথম আক্রমণেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। পারেননি জনি। ভারত বেঁচে যায় প্রথম মিনিটেই।

১০ মিনিট পর আবার ভুল করে বসেন ভারতীয় গোলরক্ষক বিশাল। এবার সেই ভুলে বল পান মোহাম্মদ হৃদয়। বাংলাদেশ কাজে লাগাতে পারেনি দ্বিতীয় সুযোগও।

১২ মিনিটের মধ্যে দুইবার গোল খাওয়া থেকে বেঁচে গেলে ভারত যেন খেই হারিয়ে ফেলেন। সেই সুযোগ হামজা চৌধুরীকে নিয়ে গড়া বাংলাদেশ চড়াও হতে খেলতে শুরু করে। মোরসালিনের ক্রমে ইমনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আরেকটি সুযোগ হাতছাড়া হায় বাংলাদেশের।

১৯ মিনিটের মধ্যে ৩ বার ভারতের রক্ষণে আতঙ্ক ছড়িয়েও হ্যাভিয়ের ক্যাবরোর দল লিড নিতে পারেনি। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে থাকা ১৬ হাজার ভারতীয় সমর্থকদের মধ্যে তখন নেমে আসে পিনপতন নিরবতা।

শুরুর দিকের বিধ্বস্ত অবস্থা কাটিয়ে ভারত ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ২২ মিনিটে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হয়ে আসে এ ম্যাচের অধিনায়কের দায়িত্ব পালন করা তপু বর্মনের ইনজুরি।

ব্যথা পেয়ে তপু স্ট্রেচারে মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন রহমত মিয়া। তপুর মাঠ ছাড়ার পর ভারত আস্তে আস্তে বাংলাদেশের সীমানা চিনতে থাক। সেই ধারাবাহিকতায় ২৮ মিনিটে লিস্টন কোলাসো বক্স থেকে নেন দুর্বল শট। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমার সেই শট ঠেকাতে কোনো বড়ই পেতে হয়নি।

প্রথমার্ধে ভারত সবচেয়ে সহজ সুযোগ পায় ৩০ মিনিটে। পাল্টা আক্রমণ থেকেই সেই সুযোগটি এসেছিল ভারতের সামনে। উদান্তা সিংয়ের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের তরুণ ডিফেন্ডার শাকিল আহমেদ তপু। ফিরতে বলে বক্স থেকে শট নিয়েছিলেন ফারুক হাজি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সেই বল নিজের আয়ত্বে নিয়ে দলকে বাঁচান বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা।

ভারতের বিপক্ষে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করার শেষ সুযোগ বাংলাদেশ পেয়েছিল ৮২ মিনিটে। ডান দিক দিয়ে তৈরি হওয়া আক্রমণে ভারতীয় গোলরক্ষকে একা পেয়েছিলেন মজিবুর রহমান জনি।

তবে তিনি ঠিকঠাকমতো শট নেওয়ার আগে দৌড়ে এসে বাধা দেন ভারতের গোলরক্ষক। প্রথমার্ধের শেষ রক্ষা হয় ভারতের। এশিয়ান কাপ বাছাইয়ের দুই দেশের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

আমার বার্তা/এমই

যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ: মিঠু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের কড়া বিস্ফোরক মন্তব্যে উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগ

শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, ১টায় সংবাদ সম্মেলন কোয়াবের

একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্ক উসকে দিচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের

নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও

নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও   আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তার ঘোর কাটেনি।

সালাহকে হতাশ করে ফাইনালে মানের সেনেগাল

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) এখন পর্যন্ত একবার শিরোপা জিতেছে সেনেগাল। ২০২১ আসরের ফাইনালে তারা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময়

তাড়াহুড়া করে জ্বালানি মহাপরিকল্পনা কার স্বার্থে, প্রশ্ন সিপিডির

১১ দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন

প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ে তোলাই বিএনপি সরকারের বড় অবদান

নোয়াখালীতে দুই হাজারেরও বেশি হিজড়া, নিবন্ধিত ভোটার মাত্র ১৪ জন

ওসমান হাদিকে হত্যা: অভিযোগপত্র পর্যালোচনায় অসন্তোষ, বাদীর নারাজি

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ: মিঠু

মালদ্বীপের পরিবার উন্নয়ন মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

শেরাটনে জড়ো হচ্ছেন ক্রিকেটাররা, ১টায় সংবাদ সম্মেলন কোয়াবের

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য পরিহারের আহ্বান

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার আদেশ

সাময়িক বন্ধের পর ফের আকাশপথ খুলে দিলো ইরান

বিচার আদায় না হলে এ দেশে আর বিপ্লবীরা জন্মাবে না: হাদির স্ত্রী

এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২

নবীদের নিয়ে মুহাম্মদ (সা.)-এর ইমামতি যে কারণে তাৎপর্যপূর্ণ