ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ নেমে এলো তিনে, ভেন্যু লাহোর

আমার বার্তা অনলাইন
২০ মে ২০২৫, ১৫:৩৫

পাকিস্তানের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলের সম্মতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে সিরিজটি। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে নতুন করে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি। অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি।

প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত হয়।

আগামী ২৫ মে পিএসএলের ফাইনাল হবে। এরপরই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। এদিকে, বাংলাদেশ দলও আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের। তবে সিরিজটির প্রথম ম্যাচ শেষেই বাড়তি আরেকটি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের তরফে। বিসিবির এমন প্রস্তাবে সায় দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। টিম টাইগার্সের সঙ্গে আরেকটি বাড়তি ম্যাচ খেলবে স্বাগতিক দল। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে। তৃতীয় ম্যাচটিও মাঠে গড়াবে একই সময়ে অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টায়।

আমার বার্তা/জেএইচ

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স।

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

গত বছরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি