ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৭:৩০

অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ নেমেছিল ২০৮ রানের লক্ষ্যে। ১৩তম ওভারে রোস্টন চেজকে যখন মিচেল স্যান্টনার ফেরালেন, তখন তাদের স্কোর ৬ উইকেটে ৯৩ রান। সহজ জয়ের সুবাস পেতে শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড ম্যাচের অঙ্ক পাল্টে দেন। দ্বিতীয় টি-টোয়েন্টি নিউজিল্যান্ডই জিতেছে, কিন্তু মাত্র ৩ রানে! পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল স্বাগতিকরা।

পাওয়েল ও শেফার্ড সপ্তম উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন। শেফার্ড ১৬ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৪ রান করে আউট হলে ম্যাথু ফোর্ড ব্যাটে আগুন ধরান। শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল মাত্র ১৬ রান। অন্যপ্রান্তে সেট হয়ে গেছেন পাওয়েল, ফোর্ড প্রথম তিন বলে দুটি করে চার মেরে ব্যবধান আরো কমান। কিন্তু চতুর্থ বলে শর্ট থার্ডে চাপম্যান পাওয়েলকে ফিরিয়ে স্বস্তিত ফেরান। ১৬ বলে একটি চার ও ছয়টি ছয়ে ৪৫ রানে থামেন এই ব্যাটার। বাকি দুই বলে কাইল জেমিসন মাত্র দুই রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় ছিনিয়ে নেন।

ফোর্ড ১৩ বলে দুটি করে চার-ছয়ে ২৯ রানে অপরাজিত ছিলেন। এর আগে আলিক অ্যাথানেজ ৩৩ রান করেন। ৮ উইকেটে ২০৪ রানে থামে ক্যারিবিয়ানরা।

নিউজিল্যান্ডের বড় সংগ্রহে চাপম্যান ঝড় তোলেন। ২৮ বলে ৬ চার ও ৭ ছয়ে ৭৮ রান করেন তিনি। শেষ দিকে ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ ও স্যান্টনার ৮ বলে ২ ছয়ে ১৮ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর দুইশ পার করেন। ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করেছিল স্বাগতিকরা।

আমার বার্তা/এমই

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

যুব বিশ্বকাপ হকিতে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। স্থান নির্ধারণী পর্বে আজ ভারতের মাদুরাইয়ে বাংলাদেশ ৫-৩ গোলে

গ্রিভসের দ্বিশতক ও হোপের সেঞ্চুরিতে অবিশ্বাস্য ড্র ওয়েস্ট ইন্ডিজের

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের ডামাডোলে যেন অনেকটা আড়ালেই পড়ে গিয়েছিল ক্রাইস্টচার্চে হওয়া নিউজিল্যান্ড

বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ

দুই ঘণ্টারও বেশি সময়ের ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর চূড়ান্ত হলো গ্রুপের প্রতিপক্ষ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কিউইদের লক্ষ্যের জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজকে ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

মায়ানমারে পাচারকালে ৭ লাখ টাকার পণ্য ও ওষুধসহ ৬ জন আটক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের