ই-পেপার শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

আমার বার্তা অনলাইন:
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮

সৌদি প্রো লিগ দেখলো আরও একটি নাটক ও উত্তেজনাময় রাত। মাঠের ভেতরে জয়, মাঠের বাইরে বিতর্ক—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে আল রিয়াদের মাঠে ১–০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে জর্জ জেসুসের দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সাদিও মানে।

লিগের শিরোপা দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় ছিল আল নাসরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দলটি ম্যাচের আগে ছিল আল হিলালের তিন পয়েন্ট পেছনে। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা আল রিয়াদের জন্যও ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।

তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার ঝড় তোলে রোনালদোর অনুপস্থিতি। চোট নয়, বরং ক্লাব ব্যবস্থাপনা ও ট্রান্সফার নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই পর্তুগিজ মহাতারকাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ভূমিকা ও শীতকালীন দলবদলে নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত বলে দাবি বিভিন্ন সূত্রের।

রোনালদো না থাকায় একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন কোচ জর্জ জেসুস। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন আবদুর রহমান ঘারিব। তার দুই পাশে ছিলেন জোয়াও ফেলিক্স ও সাদিও মানে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর।

১৪ মিনিটেই গোল প্রায় পেয়েই গিয়েছিলেন মানে। তবে আল রিয়াদের গোলরক্ষক মিলান বরিয়ান তখন বাধা হয়ে দাঁড়ান। কিছুক্ষণ পর দূরপাল্লার শটে পরীক্ষা নেন ফেলিক্সও। চাপ বাড়াতে থাকলেও প্রথমার্ধের বেশির ভাগ সময় ধরে লড়াই জমিয়ে রাখে আল রিয়াদ।

ব্রেকথ্রু আসে বিরতির পাঁচ মিনিট আগে। বক্সের মাঝখান থেকে দুর্দান্ত ফিনিশে জাল খুঁজে নেন মানে। আফ্রিকা কাপ জিতে ফেরা সেনেগালিজ ফরোয়ার্ডের সেই গোলেই এগিয়ে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে আল রিয়াদ। শেষ দিকে একাধিক সুযোগও তৈরি হয়। ম্যাচের ৮৯ মিনিটে এনেস সালির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ফলাফল বদলে যেতে পারত। যোগ করা সময়ের চাপ সামলে শেষ পর্যন্ত লিড ধরে রাখে আল নাসরের রক্ষণ।

এই জয়ে টানা পঞ্চম ম্যাচ জিতলো আল নাসর। সাময়িকভাবে লিগ টেবিলের শীর্ষেও উঠে যা তারা। তবে নিজেদের ম্যাচে জয় নিশ্চিত করে আবার শীর্ষে উঠেছে আল হিলাল।

তবে জয়ের আনন্দের মাঝেও প্রশ্ন থেকেই যাচ্ছে, রোনালদোকে ঘিরে চলা এই অস্থিরতা কতটা প্রভাব ফেলবে আল নাসরের শিরোপা স্বপ্নে? ক্লাব কি আদৌ তারকাদের প্রত্যাশা পূরণে বিনিয়োগ বাড়াবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরবে রোনালদোর ভবিষ্যৎই বা কোন পথে?

আমার বার্তা/এমই

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নাগরিক নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ অবস্থান কোথায়?

ঈদ‌কে কেন্দ্র করে বাজারে অস্থিরতা, বে‌ড়ে‌ছে মাছ-মাংস-মসলার দাম

ইসরায়েল-যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে, দাবি নেতানিয়াহুর

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড

আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান

পবিত্র জুমাতুল বিদা আজ

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

২০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ছাগলনাইয়ায় এমপি মজনুর ঈদ উপহার বিতরণ

ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে ঈদ সহায়তা

জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর বিশ্বজুড়ে গ্যাস-তেলের দামে উল্লম্ফন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তায় শঙ্কা নেই: ডিএমপি কমিশনার