ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

আমার বার্তা অনলাইন
০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৭

দেশের বাইরে নিজের প্রথম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন পারভেজ হোসেন ইমন। পিএসএলের প্রথম ম্যাচ থেকে সুযোগ পেলেও এই টাইগার ওপেনার নিজের ইনিংস বড় করতে ব্যর্থ হন। গতকাল (শুক্রবার) লাহোর কালান্দার্সের তৃতীয় ম্যাচে ফিরলেন ওপেনিংয়ে। রানও পেলেন ঝড়ের বেগে। ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ইমন ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।

পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে মাত্র ৫.১ ওভারে ৮৬ রানের বিধ্বংসী জুটি গড়েন ইমন। ম্যাচের বিরতিতে তিনি জানিয়েছেন ছন্দময় ইনিংস খেলার রহস্য। ইমনের দাবি– নির্ভার থেকে খেলার কারণে সাফল্য পেয়েছেন দুজনেই। কন্ডিশন ভালো। বলের মেরিট অনুযায়ী খেলা ছাড়াও নাঈম টোন সেট করে দিয়েছে। খেলেছেন তার সঙ্গে তাল মিলিয়ে।

প্রতিপক্ষ মুলতান সুলতান্সের বোলিং লাইনআপকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আগের দুই ম্যাচ জয়ে অবদান ছিল তাদের। নিজেদের ইনিংস শেষেই জয়ের প্রত্যাশা ছিল ইমনের, ‘আমরা শুধু বল দেখে হিট করার চেষ্টা করেছি। ওপেনিংয়ে কোনো চাপ অনুভব করিনি। ফ্রি মাইন্ডে খেলেছি। আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলেছি। ইনশা-আল্লাহ জিততে পারব।’

ইমন-নাঈমের দুর্দান্ত জুটি গড়ে বিদায় নিলে আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজার ক্যামিও ইনিংসে লাহোর ১৮৫ রানের বড় সংগ্রহ পায়। লক্ষ্য তাড়ায় মুলতান সম্ভাবনা তৈরি করলেও তাদের ইনিংস থেমেছে ১৬৫ রানে। বল হাতে লাহোরকে পথ দেখিয়েছেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান। যদিও কিছুটা খরুচে ছিলেন শেষ ওভারে। ৩ ওভারে ৩৭ রানের বিনিময়ে ফিজ ২ উইকেট শিকার করেন। ৩ ম্যাচে এটি লাহোরের দ্বিতীয় জয়।

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির স্পষ্ট বার্তা– শতভাগ ফিট থাকতে হবে।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নির্ধারিত সময়ের গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে বাজিমাত করল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে শুক্রবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

চার বছর পর আরেকটি ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে জুন-জুলাইয়ে। এমন মেগা ইভেন্টে যেমন অখ্যাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক সহ দু’জন নিহত

ইরান যুদ্ধে মধ্যস্থতায় সক্রিয় পাকিস্তান, কোণঠাসা ভারত?