ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১৬:৩৮
আপডেট  : ০৭ এপ্রিল ২০২৬, ১৭:২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে কারচুপির অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

একই সঙ্গে বিসিবি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে এনএসসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

তিনি জানান, গত অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির তথ্যপ্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ফলে বর্তমান পর্ষদের নৈতিক বৈধতা না থাকায় এনএসসি আইন অনুযায়ী এই কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটিতে রাখা হয়েছে দেশের স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব ও পেশাদারদের।

কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন : ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ক্রিকেটের এই আমূল পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

আমার বার্তা/এমই

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

সর্বশেষ জাতীয় নির্বাচনের পরপরই গুঞ্জন ছিল বিসিবির কমিটি ভেঙে যাবে। নির্বাচনের দেড় মাস পর আজ

বিশ্বকাপের আগে ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ

১১ জুন থেকে ফিফা বিশ্বকাপ শুরু। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টের এক সপ্তাহ আগে ফিফা

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

বর্ণবাদের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার অবস্থান নিয়ে আসছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। বিতর্ক থাকলেও অবশ্য তিনি

নতুন স্পিন বোলিং কোচ রফিক কোথায় কাজ করবেন জানাল বিসিবি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের বড় তারকাদের একজন মোহাম্মদ রফিক। তবে ক্রিকেট থেকে অবসরের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মশা নিধনে ব্যবহৃত লিকুইড শতভাগ সফল প্রমাণিত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

যুব কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট শুরু

শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

পরিসংখ্যানের কল্পিত বাস্তবতা থেকে বেরোতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে পাস

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান রিজভীর