ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৭

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা।

সেই সকাল ১১টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। কখনো বেশি বা কখনো কম, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ টাইমের প্রায় এক ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।

কার্টেল ওভারের অর্থাৎ কমপক্ষে ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে হলে খেলা শুরু করতে হতো ৫টা ১৬ মিনিটের মধ্যে। দুপুর ৩টা ১০ মিনিটের মধ্যে শুরু করা গেলে পুরো ম্যাচই করা যেতো।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নতমানের। এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছিলেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটেই মাঠ খেলার উপযোগী করা যাবে। কিন্তু বৃষ্টিই থামেনি।

এর আগে গত সোমবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। আগামী ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।

আমার বার্তা/এমই

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ও মেধাবী ক্রীড়াবিদ বের করতে সরকার নতুন কুঁড়ি স্পোর্টস চালু করছে।

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে আগেই, দেড় মাসেরও কম সময়ের মাঝে গড়াবে খেলা। মেগা

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড় এক বিতর্কের মুখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

বিরোধী দলের অসুস্থ এমপি রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী