ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগমুহূর্তে যে বার্তা দিলেন নেইমার

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৩:০৮

সব ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারেন কি না, তা জানার আগ্রহ এখন তুঙ্গে। অবশ্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর সমালোচনারও মুখে পড়তে হয়েছিল তাকে। তবে সেই সমালোচনাকে পেছনে ফেলে আবারও নিজের সেরা অবস্থায় ফিরেছেন বলে দাবি নেইমারের। ২০২৩ সালের পর আর ব্রাজিলের জার্সিতে খেলেননি এই ফরোয়ার্ড। গুরুতর চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, পুরোপুরি ফিট এবং ভালো পারফর্ম করতে পারলেই কেবল বিশ্বকাপ দলে বিবেচনায় আসবেন নেইমার। গতকাল সান্তোসের ম্যাচ শেষে সাবেক বার্সেলোনা ও পিএসজি মহাতারকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,‘আমি দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত আনচেলত্তিই নেবেন। আমি এটার (সুযোগ পাওয়ার) জন্যই কঠোর পরিশ্রম করেছি। তবে যদি আমি নির্বাচিত নাও হই, তাহলেও আমি একজন সাধারণ সমর্থক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের জন্য গলা ফাটাব।’

এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নীরবতা ভেঙে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে ইঙ্গিত দিয়েছেন, সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে থাকতে পারেন নেইমার।

ফুটবলপ্রেমীদের মধ্যে নেইমারকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে সেলেসাওদের ভেতরকার পরিবেশ একদম ভিন্ন। তিনি বলছিলেন, ‘আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয়।’

এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল’র একটি প্রতিবেদন ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। সান্তোস ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘সান্তোস ইতোমধ্যেই নিশ্চিত তথ্য পেয়েছে যে, সোমবার আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে থাকছে নেইমারের নাম।’

তাছাড়া তরুণ ফরোয়ার্ড এসতেভাওয়ের ইনজুরির পর আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নেইমারের চেয়ে বড় নাম এই মুহূর্তে ব্রাজিলে নেই। আনচেলত্তি যদি এই নেইমারকে মাঠে কাজে লাগাতে পারেন, তবে তা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

৪০ বছরের অপেক্ষা, অবশেষে মিরপুরে হলো তার অবসান। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস ৯৬ বছরের, তবে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে এই মেগা ইভেন্ট

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে এবারের আসর শুধু নতুন

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

আর ১৪ ঘণ্টা পরই পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। মেগা ইভেন্টটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা