ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য! টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডসের, শেষ ষোলোতে মরক্কো

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১০:৪৬

থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য মরক্কো-নেদারল্যান্ডস ম্যাচের কাছে। মন্তেরেই স্টেডিয়ামে এই ম্যাচের পরতে পরতে লুকিয়ে ছিল রোমাঞ্চ। সব ছাপিয়ে শেষ হাসি হেসেছে মরক্কোই।

লস অ্যাঞ্জেলেসে গত পরশু রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশ পর্ব। যোগ করা সময়ে গোল করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডাকে ১-০ গোলের জয় এনে দেন কানাডার মিডফিল্ডার স্টিফেন ইউস্তাকিও। আজ টুর্নামেন্টের আরেক আয়োজক মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে মরক্কো উঠে গেল শেষ ষোলোতে।

নেদারল্যান্ডসের ১-০ গোলে জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই মন্তেরেই স্টেডিয়ামে দেখা যায় শেষ মুহূর্তের জাদু। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে মরক্কো ফরোয়ার্ড শেমসেদ্দিন তালবি লেফট ফ্ল্যাঙ্ক থেকে এগোতে থাকেন ডাচ লক্ষ্য বরাবর। তালবির পাস রিসিভ করে হেডে দারুণভাবে লক্ষ্যভেদ করেন মরক্কোর ডিফেন্ডার ইসা দিওপ। আফ্রিকার দলটির উচ্ছ্বাস আর ঠেকায় কে।

মরক্কোর সমতাসূচক গোলের পরও মনে হচ্ছিল ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই শেষ হবে। ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস মরক্কোর রক্ষণভাগে গেলেও তা আর গোলে পরিণত করতে পারেনি। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হয় খেলা চলে যায় অতিরিক্ত সময়ে।

৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালে মরক্কো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ৯৮ মিনিটে তালবির পাস রিসিভ করে সাইবারি নেদারল্যান্ডসের রক্ষণদুর্গ ভেদ করে চলে গিয়েছিলেন। তবে ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুখেন বাঁ পা দিয়ে ঠেকিয়ে দেন। এরপর নেদারল্যান্ডস-মরক্কো

ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যেতে পারত মরক্কো। আশরাফ হাকিমির কর্নার থেকে পাস রিসিভ করে নেইল এল আইনাউই হেড দিয়েছিলেন। তবে নেদারল্যান্ডস গোলরক্ষক বার্ট ভারব্রুখেন দক্ষতার সঙ্গে গোল প্রতিহত করেছেন। দুই মিনিট পর ফের ভারব্রুখেন বাঁচালেন ডাচ গোলপোস্ট।

প্রথমার্ধের শেষভাগে এসে নেদারল্যান্ডস-মরক্কো লড়তে থাকে সমান তালে। ৪৪ মিনিটে ডাচ ফরোয়ার্ড ক্রিসেনসিও সামারভিল পাস বাড়িয়ে দেন ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেনকে। মরক্কোর লক্ষ্য বরাবর ফন দে ফেন শট নিয়েছিলেন ঠিকই। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু তা হতে দেননি।

৪৫ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে মরক্কো যেভাবে গোল হাতছাড়া করেছে, তা ইসমায়েল সাইবারির প্রতিক্রিয়ায় স্পষ্ট। হাকিমির পাস রিসিভ করে ছয় গজ দূর থেকেও গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সাইবারি। গোল মিসের হতাশায় সাইবারি তৎক্ষণাৎ মাথায় হাত দিয়েছেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

আমার বার্তা /জেএইচ

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসী সিমন্স

হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি বাংলাদেশ। মাত্র আড়াই দিনের মাথায় ইনিংস এবং

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

২০২৫ সালে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের টানাপোড়েনে

মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। এবারের ফুটবল বিশ্বকাপে দুজনেই পাল্লা দিয়ে

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

স্বপ্নের যাত্রা অব্যাহত রেখে শেষ ষোলোয় উঠেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। বজ্রঝডের কবলে পড়ে এক ঘণ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলার সাথে যুক্ত হচ্ছে পূর্বাচল, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত

নিখোঁজের ৫০ দিন পর ভায়রার রান্নাঘরের মাটির নিচে মিলল বৃদ্ধের মরদেহ

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসী সিমন্স

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ ৫ দাবি সাবেক সমন্বয়ক-সংগঠকদের

ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশকে নয় ঢাকাকে সভ্য করুন মাননীয় প্রধানমন্ত্রী 

বর্তমানে সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

৫ আগস্ট জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

জুনে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৩১৪ জন গ্রেপ্তার

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আলোচনায় ইরানের অস্বীকৃতি আসলে পারস্যের দরকষাকষির কৌশল: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

রোহিঙ্গা ইস্যুতে ডব্লিউএফপি কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স হবে: আইজিপি

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: পুলিশ সদস্যকে শোকজ

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জু‌নে দে‌শে ফি‌রে‌ছেন ৫৮৩ জন

‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগে ২৫ কোটি ডলারের প্রতিশ্রুতি ভিওনের

মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে