ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

আলোচনায় ইরানের অস্বীকৃতি আসলে পারস্যের দরকষাকষির কৌশল: ভ্যান্স

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১১:৫১

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠকে বসতে তেহরানের অস্বীকৃতিকে ‘পারস্যের দরকষাকষির কৌশল’ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। যদিও ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সরাসরি বৈঠকের সূচি এখন নেই।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত ‘দ্য মাইকেল নোলস শো’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেন। তিনি বলেন, আগেই নির্ধারিত আলোচনা ছিল। মূলত আমরা আগে যে আলোচনা করেছি, সেটির ধারাবাহিকতায় কারিগরি পর্যায়ের আলোচনা। সেগুলো অবশ্যই আগামীকাল অনুষ্ঠিত হবে।

ইরানের প্রকাশ্য অবস্থানকে ‘আকর্ষণীয় এবং একই সঙ্গে হতাশাজনক’ বলেও মন্তব্য করেন তিনি। ভ্যান্স বলেন, ইরানি কর্মকর্তারা একদিকে শান্তি আলোচনা চলার বিষয়টি অস্বীকার করছেন, অন্যদিকে শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা চলছে বলে স্বীকার করছেন।

তার ভাষায়, তারা বলবে, না, না, শান্তি আলোচনা চলছে না। তবে শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা চলছে। এটি পারস্যের দরকষাকষির কৌশল এবং এমন একটি অলঙ্কারপূর্ণ ভাষাশৈলী, যা আমি বুঝি না।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা নিয়ে সমালোচনার জবাবে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুত থাকার প্রমাণ দিয়েছেন। তবে তিনি শুধু নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যই তা করতে চান।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, তারা (সমালোচকরা) চায় শুধু বোমা ফেলো, বোমা ফেলো, বোমা ফেলো— কিন্তু কেন বোমা ফেলতে হবে, সেটি তারা স্পষ্ট করে বলতে পারে না। প্রেসিডেন্ট বলছেন, আমি প্রয়োজনে বোমা ফেলতে প্রস্তুত। তিনি তা করে দেখিয়েছেনও। তবে সেটি তখনই করবেন, যখন তা নির্দিষ্ট কোনও লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

এদিকে ফক্স নিউজকে দেয়া পৃথক এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান কী বলছে, তার চেয়ে তারা কী করছে, সেটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। তিনি বলেন, ইরান কী বলছে, সেটিকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না। তারা কী করছে, সেটিই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিছু ইতিবাচক লক্ষণ দেখছি, আবার কিছু নেতিবাচক লক্ষণও দেখছি।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট আমাদের বলেছেন, আলোচনাকে এগিয়ে নিতে হবে এবং দেখতে হবে এটি কোথায় গিয়ে পৌঁছায়। কূটনৈতিকভাবে সমাধান না এলে আমাদের সামনে এখনও অনেক বিকল্প রয়েছে।

এর আগে গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইরান কাতারের রাজধানী দোহায় বৈঠকের অনুরোধ জানিয়েছে। এর পরই হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কাতারে যান।

তবে ইরান জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সরাসরি বৈঠকের সূচি নির্ধারিত হয়নি। যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বুধবার দোহায় যা হবে, তা হলো কাতারের সঙ্গে সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা। এর মধ্যে ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়টিও রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মঙ্গলবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানিসহ অন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে আঞ্চলিক সমঝোতা নিয়ে আলোচনা এগিয়ে নেয়া হবে।

পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকটি গত ১৮ জুন কার্যকর হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিকভাবে এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধের অবসান, যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়া এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তাসহ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের কাঠামো নির্ধারণ করা হয়েছে। - সূত্র: আনদালু এজেন্সি

আমার বার্তা /জেএইচ

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির

দক্ষিণ ভারতে একটি গভীর সমুদ্র ট্রান্সশিপমেন্ট বন্দর পরিচালনার ৪৯ শতাংশ অংশীদারত্ব বিক্রি করতে যাচ্ছে শীর্ষস্থানীয়

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, সিন্ধু

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

  পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের সময় নিহত ভারতীয় সেনাসদস্যদের তথ্য গোপন করার অভিযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আলোচনায় ইরানের অস্বীকৃতি আসলে পারস্যের দরকষাকষির কৌশল: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

রোহিঙ্গা ইস্যুতে ডব্লিউএফপি কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স হবে: আইজিপি

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: পুলিশ সদস্যকে শোকজ

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জু‌নে দে‌শে ফি‌রে‌ছেন ৫৮৩ জন

‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগে ২৫ কোটি ডলারের প্রতিশ্রুতি ভিওনের

মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের গ্রহণে: ন্যাশনাল লাইফের ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন

স্ট্রোক-পরবর্তী জটিলতা ও পুনর্বাসন    

রাশিয়ান হাউস ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে প্রাণ গেল যুবকের

হোলি আর্টিসানের ১০ বছর: জঙ্গিবাদ দমন ইউনিটের স্থবিরতা নিয়ে প্রশ্ন

১ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা 

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি