ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১৪:২৯
আপডেট  : ৩০ জুন ২০২৬, ১৪:৩৬
কেরালার ভিঝিনজাম আন্তর্জাতিক সমুদ্রবন্দর পরিচালনার অংশীদারত্ব বিক্রি করছে আদানি গ্রুপ। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতে একটি গভীর সমুদ্র ট্রান্সশিপমেন্ট বন্দর পরিচালনার ৪৯ শতাংশ অংশীদারত্ব বিক্রি করতে যাচ্ছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। প্রায় ১৪০ কোটি ডলারে এটি কিনছে ইউরোপের শিপিং জায়ান্ট এমএসসি।

মঙ্গলবার এক বিবৃতিতে আদানি গ্রুপ জানিয়েছে, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এমএসসি বিশ্বের বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি। তাদের এই বিনিয়োগ ভারতের বন্দর অবকাঠামো খাতে ‘একক বৃহত্তম বিদেশি বেসরকারি বিনিয়োগ’।

এমএসসি মূলত ‘আদানি ভিঝিনজাম পোর্ট প্রাইভেট লিমিটেড’-এর অংশীদারত্ব কিনতে যাচ্ছে। এই কোম্পানিটি কেরালার ‘ভিঝিনজাম আন্তর্জাতিক সমুদ্রবন্দর’ পরিচালনা করে। বিক্রির প্রক্রিয়াটি সম্পন্ন হবে এমএসসির বিনিয়োগকারী শাখা টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেডের মাধ্যমে। তবে চুক্তিটি চূড়ান্ত হওয়ার জন্য এখনও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নেওয়া বাকি।

আদানি গ্রুপ আশা করছে, এই অংশীদারত্বের ফলে ভিঝিনজাম বন্দরে পণ্য পরিবহনের (কার্গো ভলিউম) পরিমাণ আরও বাড়বে। একই সঙ্গে এটি বাংলাদেশের কার্গো বা পণ্য পরিবহনের একটি বড় অংশ পরিচালনায় বন্দরটিকে সাহায্য করবে। বর্তমানে বাংলাদেশের পণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য হাব বা কেন্দ্রগুলোর মাধ্যমে পরিবহন করা হয়।

ভিঝিনজাম হলো ভারতের প্রথম বিশেষায়িত গভীর সমুদ্রের কনটেইনার ট্রান্সশিপমেন্ট বন্দর। বর্তমানে যেসব বড় বড় কনটেইনারবাহী জাহাজ ভারতের বন্দরগুলো এড়িয়ে অন্য পথ দিয়ে চলাচল করে, সেগুলো হ্যান্ডলিং করার উপযোগী করে এই বন্দরটি তৈরি করা হয়েছে।

বর্তমানে ভারত তাদের বড় বড় সমুদ্রবন্দরগুলোর একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। সিঙ্গাপুর বা কলম্বোর মতো আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাবগুলোর ওপর নির্ভরতা কমিয়ে দেশের ভেতরেই নিজেদের পণ্য হ্যান্ডলিংয়ের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে এমএসসির সঙ্গে চুক্তিটি করা হয়েছে। বিবৃতিতে আদানি পোর্টসের প্রধান নির্বাহী অশ্বিনী গুপ্ত বলেছেন, ভিঝিনজাম বন্দরটি একটি শীর্ষস্থানীয় ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর পরিধিও বাড়ছে।

বাণিজ্যিক সক্ষমতা ও প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী দশকগুলোতে নিজেদের প্রধান প্রধান বন্দরগুলোর অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের জন্য ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে নয়াদিল্লি। সূত্র: এএফপি

আমার বার্তা/এমই

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, সিন্ধু

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

  পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের সময় নিহত ভারতীয় সেনাসদস্যদের তথ্য গোপন করার অভিযোগ

ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন

ফ্রিজড অর্থ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

ইরানের ফ্রিজড অবস্থায় থাকা অর্থ থেকে ৬০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ইরানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির

১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে নতুন, সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার

স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ

গজারিয়ায় একাদশ শ্রেণির শিক্ষার্থীকে আটক, নির্যাতন ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা: ডিএমপি কমিশনার

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বুধবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: ফখরুল

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

মরক্কো বিজয়ে মুসলিম যোদ্ধাদের ৭০ বছর সময় লেগেছিল যে কারণে