ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

আমার বাতা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১৭:৩৮
আপডেট  : ২৯ জুন ২০২৬, ১৭:৪০
সোমবার প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী/ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে মানুষের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেকে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

তিনি বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছিলাম। দুর্নীতি, লুটপাট এবং ভুল নীতির কারণে অর্থনৈতিক খাত সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের বিস্তারিত তুলে ধরে সরকারপ্রধান বলেন, এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

তিনি বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকলেও অর্থনৈতিক চাকা সচল রাখতে বিনিয়োগের বিকল্প নেই। এ কারণেই আমরা উন্নয়ন ব্যয়ের অংশ ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি করে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকায় উন্নীত করেছি।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রধান বিবেচনা হলো—প্রকল্পটি মানুষের জীবনে কী ভূমিকা রাখবে, কতটা কর্মসংস্থান তৈরি করবে এবং পরিবেশের ওপর কী প্রভাব ফেলবে। আমরা ঋণনির্ভর নয়, বরং উৎপাদন ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে চাই।

তিনি বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই সার্থক হয় যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে। যখন দরিদ্র মানুষ সামাজিক সুরক্ষা পায়, তরুণরা যোগ্যতা অনুযায়ী চাকরি পায় এবং কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায়। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে উদ্যোক্তারা হয়রানি ছাড়া ব্যবসা করতে পারবেন এবং আমানতকারীরা তাদের অর্থের নিরাপত্তা পাবেন।

দেশীয় শিল্পের বিকাশে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, রুগ্ন ও বন্ধ শিল্প কারখানাগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শিল্প স্থাপনে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চলছে।

ভোলা জেলা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সূত্র ধরে প্রধানমন্ত্রী বলেন, ভোলায় যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, তাকে কেন্দ্র করে সেখানে একটি বিশাল ‘শিল্প পার্ক’ তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে। এর ফলে ওই অঞ্চলের যোগাযোগ ও কর্মসংস্থানের আমূল পরিবর্তন ঘটবে। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তারা যেন সহজে ফান্ডিং বা লোন পেতে পারেন, সেজন্য আইনকানুন সহজ করা হচ্ছে।

আমার বার্তা/এমই

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

বাংলাদেশ পুলিশ বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। সোমবার (২৯ জুন) আইনশৃঙ্খলা

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে পথনির্দেশক ধরে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকার ও বিরোধী দল সংসদের ভেতরে একসঙ্গে কাজ

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দেয়, অঙ্গীকার করে, সেগুলোকে রাজনৈতিক ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বিশেষ করে কৃষি, শিল্প
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন

শিক্ষার্থীদের প্রতি বর্ষায় একটি করে গাছ রোপণের অনুরোধ প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৭১৬: স্বাস্থ্য অধিদফতর

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী

উচ্চমাত্রার অ্যালার্জিতে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে