ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ফল প্রস্তুত শেষ হয়নি, জুনে মিলছে না প্রাথমিক বৃত্তির ফল

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১৩:১৫

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে আরও অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের। ফল প্রস্তুতের কাজ এখনো শেষ না হওয়ায় চলতি জুন মাসে ফল প্রকাশের আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বর্তমানে অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) ফল প্রস্তুতের কাজ করছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে এ কাজ শেষ হলে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সোমবার (২৯ জুন) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (সাধারণ প্রশাসন) মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ বর্তমানে তথ্য ব্যবস্থাপনা বিভাগে (আইএমডি) চলমান রয়েছে। সেখান থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটির সভা, অনুমোদনসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ফল প্রকাশ করা হবে। এ মুহূর্তে নির্দিষ্ট কোনো তারিখ জানানো সম্ভব নয়। তবে চলতি মাসে ফল প্রকাশের সম্ভাবনা নেই। আইএমডি থেকে ফল প্রস্তুত করে পাঠানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে নির্ধারিত সময়ের প্রায় চার মাস পর গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শেষ হয়।

এবারের পরীক্ষায় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে পাঁচ লাখ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।

এবার মেধা ও জেলা-উপজেলাভিত্তিক কোটায় মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে।

দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে শিক্ষার্থীদের। ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে। এ ছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থী বছরে এককালীন ২২৫ টাকা করে আর্থিক সুবিধা পাবে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরবর্তী দুই বছর তারা এ সুবিধা ভোগ করবে।

এর আগে চার দফায় সম্ভাব্য সময় জানিয়েও ফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথমে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের কথা বলা হয়েছিল। পরে ঈদের আগে, ঈদের পরে এবং সর্বশেষ জুন মাসের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেওয়া হলেও কোনো সময়েই তা সম্ভব হয়নি।

অধিদপ্তরের কর্মকর্তারা এখন জুলাই মাসের ফল প্রকাশের সম্ভাবনার কথা বলছেন।

বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা বলেন, বৃত্তি পরীক্ষার ফল এ মাসেও প্রকাশ করা যাচ্ছে না। কাজ পুরোপুরি শেষ হয়নি। তাই আরও কিছু সময় লাগবে।

কবে নাগাদ ফল প্রকাশ হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চলে যাবে। তার আগে আর হওয়ার সুযোগ দেখছি না। সে ক্ষেত্রে আরও প্রায় ১৫ দিনের মতো সময় লাগবে।

ফল প্রকাশে বিলম্বের কারণ সম্পর্কে এ এস এম সিরাজুদ্দোহা বলেন, আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। প্রাথমিক শিক্ষা পদক, প্রাথমিক গোল্ডকাপ ফুটবলসহ বিভিন্ন আয়োজন নিয়ে শিক্ষক ও কর্মকর্তারা ব্যস্ত ছিলেন। ফলে ফলাফল প্রস্তুতের কাজে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণেই এবার ফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মাধ্যমে তা শেষ হয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে পাঁচ লাখ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) প্রায় ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

আমার বার্তা /জেএইচ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে’

বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ যেসব খাতে কর কমাতে প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-জাপানের সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণে আলোচনা

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

খাদ্যপণ্য ও শিল্প খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-পাকিস্তান

ফল প্রস্তুত শেষ হয়নি, জুনে মিলছে না প্রাথমিক বৃত্তির ফল

তাপপ্রবাহ কমার আভাস, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট বললেন প্রধানমন্ত্রী

মানবপাচারকারীদের সহায়তায় অনুপ্রবেশ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারও সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী হাসনাত-সারজিসরা ৬০০ শিশুর মৃত্যুর পেছনে দায়ী