ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১৫:৩২

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের এমন শাস্তি দেওয়া হবে, যা ভবিষ্যতে দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বরিশালে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সব শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও বলেন, পাবলিক পরীক্ষা আইন সংশোধনের মাধ্যমে অনিয়ম রোধে কঠোর বিধান যুক্ত করা হয়েছে। পরীক্ষা চলাকালে বাইরে থেকে কেউ বিশৃঙ্খলা বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। এছাড়া খাতা মূল্যায়ন, নম্বর বণ্টন কিংবা ফল প্রকাশে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে। দুই বছরের শিক্ষাক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সকাল ১০টায় শুরু হওয়া এ সভা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। সভায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। শিক্ষকদের যৌক্তিক দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরতে আমি সর্বাত্মক সহযোগিতা করব। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আমার বার্তা/এমই

সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়: সংগীত প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘দেশে অনেক সময় সংস্কৃতি ও ধর্মকে জোর করে

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন আর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, সই হবে ১৫ সমঝোতা স্মারক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

স্পেনে ভয়াবহ দাবদাহে ৪ দিনে প্রাণ গেছে ২১২ জনের

তেলবাহী লরিতে জিপিএস সংযোগে অর্থ জমা না দেওয়ার সিদ্ধান্ত মালিক সমিতির

রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

শুক্রবার ঢাকার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

হাওর ও পার্বত্য অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

দেশে নদীর সংখ্যা ১৪১৫, অবৈধ দখলদার ২২ হাজার: নৌপরিবহন মন্ত্রী

সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়: সংগীত প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী

ছুটি না পেয়ে কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, তিনটি কারখানায় ভাঙচুর