ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১২:৫১

জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে চীনের আরও কিছু প্রযুক্তিপণ্য আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় চীনের কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রপাতি পড়বে। এর মধ্যে রয়েছে হুয়াওয়ে, জেডটিই, হাইকভিশন, দাহুয়া ও হাইটেরার মতো প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের তৈরি যোগাযোগ ও নজরদারি সরঞ্জাম দেশটির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এর আগে ২০২২ সালে নতুন মডেলের কিছু চীনা প্রযুক্তিপণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল এফসিসি। এবার সেই নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। নতুন সিদ্ধান্তে পুরোনো মডেলের কিছু সরঞ্জামও যুক্ত হয়েছে।

যেসব যন্ত্র সরকারি স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা এবং নজরদারির কাজে ব্যবহৃত হয়, সেগুলোই মূলত এই তালিকায় রয়েছে। এফসিসি জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে থাকা আগের চীনা প্রযুক্তিপণ্য ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। অর্থাৎ বর্তমানে ব্যবহৃত যন্ত্রগুলো চালু রাখা যাবে। তবে নতুন করে এসব পণ্য আমদানি বা অনুমোদনের সুযোগ সীমিত করা হচ্ছে।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। এর আগে চীনের তৈরি নতুন মডেলের ড্রোন আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।এছাড়া নতুন মডেলের রাউটার আমদানির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। বিশ্বের দুই বড় অর্থনীতির এই প্রযুক্তি লড়াই ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।

আমার বার্তা /জেএইচ

শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। গোলশূন্যতে

আমরা বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি: বিজেপির মন্ত্রী

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর প্রসঙ্গে বাংলাদেশকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য

পাল্টাপাল্টি হামলার পর ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধ মেটাতে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান

আফগান সীমান্তে মুহুর্মুহু হামলা পাকিস্তানের, নিহত ২৯

আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর চালানো এক বিশাল স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ যেসব খাতে কর কমাতে প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-জাপানের সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণে আলোচনা

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

খাদ্যপণ্য ও শিল্প খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-পাকিস্তান

ফল প্রস্তুত শেষ হয়নি, জুনে মিলছে না প্রাথমিক বৃত্তির ফল

তাপপ্রবাহ কমার আভাস, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট বললেন প্রধানমন্ত্রী

মানবপাচারকারীদের সহায়তায় অনুপ্রবেশ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারও সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী হাসনাত-সারজিসরা ৬০০ শিশুর মৃত্যুর পেছনে দায়ী