ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে শেষ ষোলোতে সালাহর মিশর

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১০:৪০

সবশেষ যে তিনবার বিশ্বকাপে খেলেছিল মিশর, প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল একটিও জয়ের মুখ না দেখে। সেই মিশরই এবার পৌঁছে গেলো শেষ ষোলোতে। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে নকআউট ম্যাচে জয়ের মুখ দেখলো ফারাওরা।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় পেনাল্টিতে। সেখানে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ার উচ্ছ্বাসে মাতে আফ্রিকান দেশটি।

ম্যাচে মিশরই প্রথম এগিয়ে যায় ১৩ মিনিটে। করিম হাফেজের দারুণ ক্রসে মাথা ছুঁইয়ে মিশরকে এগিয়ে নেন ইমাম আশোর। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই।

দ্বিতীয়ার্ধে মিশরের বদান্যতায় খেলায় সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এইডেন ও’নেইলের ফ্রিকিক মিশর ডিফেন্ডার মোহাম্মদ হানির মাথায় লেগে জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলের মাধ্যমে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। গতবারের রেকর্ড ছাড়িয়ে এটি চলতি বিশ্বকাপের ১৩তম আত্মঘাতী গোল।

স্টপেজ টাইমেই জিতে যেতে পারতো মিশর, যদি না অজি গোলরক্ষক প্যাট্রিক বিচ এবারের বিশ্বকাপের অন্যতম সেরা সেভ দিতেন। রামি রাবিয়ার হেড একদম স্বল্প দূরত্ব থেকে দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন বিচ। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে দুই দলই ঝুঁকিহীন ফুটবল খেললে টাইব্রেকারে যায় ম্যাচ। টাইব্রেকার শুরুর আগে আগে ম্যাচে দারুণ খেলা বিচকে উঠিয়ে পেনাল্টি বিশেষজ্ঞ ম্যাথিউ রায়ানকে নামান অস্ট্রেলিয়া কোচ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রায়ানকে ফাঁকি দিয়ে চার পেনাল্টির সবগুলোতেই গোল করেছে মিশর। অপরদিকে প্রথম শটেই মিস করেন অস্ট্রেলিয়ার হ্যারি সুটার। আর চতুর্থ শটে ১৮ বছর বয়সী লুকাস হেরিংটন ক্রসবারে বল মারলে নিশ্চিত হয় মিশরের পরবর্তী রাউন্ড।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় ৭ জুলাই আটলান্টায় আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে মিশর।

আমার বার্তা /জেএইচ

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ঠিকই, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেওয়ার

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

  বিশ্বকাপের মাঠে পর্তুগালকে শেষ ষোলোয় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের সাফল্যের মধ্যেও মানবিকতায় আবারও নজর

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ

  বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে মিশর। তবে এই সাফল্যের আনন্দ

ঘানার কঠিন প্রতিরোধ, আরিয়াসের গোলে শেষ ষোলোতে কলম্বিয়া

  ফিজিক্যাল ফুটবল আর দ্রুত পাল্টা আক্রমণের লড়াইয়ে জমে উঠেছিল কলম্বিয়া ও ঘানার ম্যাচ। শুরু থেকেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

চট্টগ্রামে ১৪ ঘণ্টার ব্যবধানে নারীসহ দুই মরদেহ উদ্ধার

খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে: স্পিকার

শিখায় স্মরণ,গানে দ্রোহ জুলাই শহিদদের প্রতি কুবি ছাত্রশক্তির শ্রদ্ধাঞ্জলি

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

বিশ্বজুড়ে ১০ লাখ নতুন ধনকুবের, সম্পদের বৈষম্য বেশি আমিরাত-রাশিয়ায়

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ১৫ শিক্ষার্থী

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ

ঘানার কঠিন প্রতিরোধ, আরিয়াসের গোলে শেষ ষোলোতে কলম্বিয়া

‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে শেষ ষোলোতে সালাহর মিশর

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু

মগবাজারে আয়াত ফ্যাশনের নতুন আউটলেটের উদ্বোধন

৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

কেন খামেনির দাফন প্রক্রিয়ায় এত বিলম্ব হলো?

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ