ই-পেপার শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তিন সপ্তাহের চোটে মাস পার, লিটনকে নিয়ে বাশারের ব্যাখ্যা

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১৬:৩৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। শুরুতে মনে হচ্ছিল সেটা খুব গুরুতর কিছু না। তাকে তাই টি-টোয়েন্টি সিরিজেই রাখা হয় দলে। কিন্তু ক্রমশ লিটনের চোট থেকে ফেরার প্রক্রিয়া দীর্ঘতর হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের পর জিম্বাবুয়ের সফরে গিয়েও খেলতে পারেননি, এবার অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও নেই তিনি।

গত ১৪ জুন মিরপুরে ব্যাট করার সময় পায়ের মাংসপেশিতে টান পড়ে লিটনের। প্রাথমিক পর্যবেক্ষণে তেমন সমস্যা না পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজেই দলে ছিলেন। কিন্তু অস্বস্তি তার কমেনি। পরে পরীক্ষা করে বিসিবির মেডিকেল বিভাগ জানায় কাফ মাসলের গ্রেড ওয়ান টিয়ারে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি।

তিন সপ্তাহের বদলে দেড় মাস পেরিয়ে গেলেও লিটনের ফেরা হয়নি। জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে দলে থেকেও পরে ব্যথা থাকায় ফিরে আসেন তিনি, লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার কথা থাকলেও যেতে পারেননি। আগামী ১৩ আগস্ট থেকে ডারউইনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও নেই লিটন। অর্থাৎ দুই মাসের বেশি দীর্ঘ হতে যাচ্ছে কিপার-ব্যাটারের ফেরা।

লিটনের চোটের মাত্রা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণ যে ভুল, সেটা এর মধ্যে স্পষ্ট হয়েছে। এই ব্যাপারে কতগুলো প্রশ্নও উঠেছে—একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের অবস্থা জানতে কেন ভুল হলো? নির্বাচক হাবিবুল বাশার জানালেন, একাধিক দফায় পরীক্ষাতেও টিয়ার না আসায় এই পরিস্থিতি তৈরি হয়। সর্বশেষ সিঙ্গাপুরে গিয়ে পরীক্ষার পর কিছুটা পরিষ্কার হয় তার অবস্থা, ‘লিটনের বিষয়টাই যদি একদম শুরু থেকে বলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে সে প্রথম চোট পায়। টি-টোয়েন্টি সিরিজেও সে দলে ছিল। তখন প্রাথমিক ডায়াগনোসিসে দেখা গিয়েছিল এটা কাফ মাসল ইনজুরি, তবে খুব বড় কিছু নয়। কিন্তু যখন সে টি-টোয়েন্টি খেলতে পারল না, তখন আবার স্ক্যান করা হয় এবং সেখানে 'গ্রেড ওয়ান টিয়ার' ধরা পড়ে। গ্রেড ওয়ান টিয়ারে সাধারণত মেডিকেল ডিপার্টমেন্ট থেকে বলা হয় ৩ সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়, এবং সেই সময় জুন মাসেই শেষ হয়ে গিয়েছিল।’

‘তখন টেস্টের কথা চিন্তা করে ওকে রিহ্যাবে পাঠানো হয় যেন সে প্রস্তুত হতে পারে। এখানে মেডিকেল ডিপার্টমেন্টের ভুল দেওয়া কঠিন, কারণ যখন স্ক্যান রিপোর্ট এসেছিল, তখন প্রথমে যেটা ধরা পড়েছিল সেটাই ছিল। কিন্তু সামহাউ লিটনের ব্যথা যাচ্ছিল না। আবার স্ক্যান করা হলেও নতুন কিছু আসেনি। ওডিআইতে যখন ওকে পাঠানো হলো তখন ওকে ফিট মনে হয়েছিল, কিন্তু সে আবার ব্যথার কথা জানায়।’

‘স্ক্যানে কিছু না পাওয়ায় মেডিকেল বিভাগ তো এভিডেন্সের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত দিয়েছে। পরে সিঙ্গাপুরে যে স্ক্যান করা হয়েছে, সেখানে কোনো টিয়ার ধরা পড়েনি, তবে সোয়েলিং (ফোলা) ধরা পড়েছে। এখন সে হয়তো ঠিক আছে, কিন্তু তাকে একটি প্রসেসের মাধ্যমে দলে ফিরতে হবে।’

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে না থাকলেও ২২ আগস্ট থেকে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আমার বার্তা/এমই

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় হকি দল অংশগ্রহণ করেছে। আজ

‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলের প্রতীক। তবে সেই পরিচয় তাকে প্রতিটি ম্যাচে খেলার নিশ্চয়তা দেবে না।

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

ইসরায়েলকে ইউরোপীয় ফুটবলের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় উয়েফার বিরুদ্ধে ‘চোখ বন্ধ করে থাকার’ অভিযোগ

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা ষষ্ঠ মোহাম্মদের উদ্যোগে মরক্কোর সাহারা ইস্যু এক ঐতিহাসিক সন্ধিক্ষণে 

ফিলিস্তিন ইস্যু মরক্কোর পররাষ্ট্রনীতির একটি "অবিচল অগ্রাধিকার" হিসেবে বহাল রয়েছে

ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সোলার ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চায় সরকার

ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ জন

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

শপথ নিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান