ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সিরিজটি স্থগিত হয়ে গেছে। এখন প্রায় এক মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরেই রয়েছে বাংলাদেশ।

এ মাসের শেষের দিকে এশিয়ান গেমস দিয়ে আবার শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। গেমসের খেলা শেষ করেই ক্রিকেটাররা যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

আজ এই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তাদের বিপক্ষে সিরিজটি শুরু হবে ৯ অক্টোবর টেস্ট ম্যাচ দিয়ে। তবে সংযুক্ত আরব আমিরাতের ঠিক কোন ভেন্যুতে টেস্ট ম্যাচটি আয়োজিত হবে, তা এখনো জানানো হয়নি।

ম্যাচটি পাঁচ দিনে গড়ালে ১৩ অক্টোবর টেস্টটি শেষ হবে। ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় টি–টুয়েন্টি সিরিজ। সেদিন জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশ পরস্পর মুখোমুখি হবে।

সব দল একবার করে একে অপরের মুখোমুখি হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। এই সিরিজের নির্দিষ্ট ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো প্রকাশ করা হয়নি।

ত্রিদেশীয় সিরিজ শেষ করে দেশে ফিরেই অক্টোবরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর নভেম্বরে তিনটি ওয়ানডে, সমানসংখ্যক টি–টুয়েন্টি আর দুটি টেস্টের দীর্ঘ সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকায়। এই সিরিজ দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি শেষ হবে বাংলাদেশের।

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের

বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের সময় ভালো কাটছে না। তার অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট