ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১২:২৬

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে ধবলধোলাই হয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন স্বাগতি পেসার মেগান শুট। তিনি এবার ভিন্ন কারণে আলোচনায়। নির্ধারিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের নিয়ম লঙ্ঘনের দায়ে শুটকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

বৃহস্পতিবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে লড়বে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে শুটের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার বাকি নিষেধাজ্ঞা সম্পন্ন হবে নারী বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ‘প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে স্পোর্টস সায়েন্স ও মেডিসিন নির্দেশিকায় উল্লিখিত শর্তাবলি মেনে চলতে শুট ব্যর্থ হয়েছেন।’

তারা আরও জানায়, ‘শুটের নিয়ম লঙ্ঘনের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা প্রতিযোগিতার বাইরে ঘটেছিল। যা ম্যাচে পারফরম্যান্স-বাড়ানোর উদ্দেশে ব্যবহৃত হয়নি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে সম্মিলিতভাবে কার্যকর হবে। তবে আমরা মেগানকে পর্যাপ্ত সমর্থন দিয়ে যাব। একইসঙ্গে আমাদের খেলার প্রতিনিধিত্বকারী প্রত্যেকের কাছ থেকে যে মান ও দায়িত্ব প্রত্যাশিত, তা নিশ্চিত করার বিষয়টি জোরদার করব।’

শাস্তি পেয়ে নিজের ভুল স্বীকার করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা পেসার। শুট বলছেন, ‘আমি আরোপিত শাস্তি পুরোপুরি মেনে নিচ্ছি এবং আমার কাছে যে মান প্রত্যাশা করা হয়েছিল সেটি পূরণে ব্যর্থ হওয়ায় ক্ষমাপ্রার্থনা করছি। এই ঘটনায় আমি অন্তর্ভুক্ত হওয়ায় দুঃখিত এবং সর্বাবস্থায় আমাকে সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা। পারফরম্যান্সে প্রভাব না ফেললেও, স্পোর্টস সায়েন্স ও মেডিসিন নির্দেশিকা যে মানতে বাধ্য তা বুঝতে পারছি। খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া এই নির্দেশিকাগুলো মেনে চলা উচিত ছিল।’

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা ১০ উইকেটসংগ্রাহকের একজন শুট। দক্ষিণ অস্ট্রেলিয়ান এই পেসার ২৪৪টি ম্যাচে ৩১৯ উইকেট (টেস্টে ৪, ওয়ানডেতে ১১৪ এবং টি-টোয়েন্টিতে ১২৬ উইকেট) নিয়েছেন। কিউইদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুটি ম্যাচে ছিলেন না শুট। তবে অজিদের স্কোয়াডে থাকায় তৃতীয় ম্যাচে তার নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তীতে ৩১ অক্টোবর বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যাচেও খেলতে পারবেন না শুট।

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে মত বদলেছেন

আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ওঠা ইতালিয়ান ক্লাব কোমোর কাছে ইতিহাসের স্মরণীয় হার দেখল ইংলিশ

বাংলাদেশ সফরে আসার আগে ক্যারিবীয় স্কোয়াডে পরিবর্তন

ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরদিনই আজ (রোববার) বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

সাধারণত ফুটবল মাঠে হলুদ ও লাল রঙের দুটি শক্ত কার্ড দিয়ে খেলোয়াড়দের শাস্তি প্রদান করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি