ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

আমার বার্তা অনলাইন:
২৪ অক্টোবর ২০২৬, ১১:১৫

বাংলাদেশের বিদায় হয়ে গেছে আগেই। তিন দলের মধ্যে এখন শক্তিমত্তায় যে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান, সেটা তারা প্রমাণ করে দিলো। ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেট আর ৯৩ বল হাতে রেখে হেসেখেলেই হারিয়েছে আফগানরা, হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন।

১৭০ রানের ছোট লক্ষ্য তাড়ায় ভালো সূচনা করেন রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান। ৫৮ বলে ৬৮ রানের মারকুটো জুটি গড়েন তারা। ৩১ বলে ৩৬ করে গুরবাজ ফিরলে ভাঙে এই জুটি। এরপর অল্প রানেই সাজঘরের পথ ধরেন সেদিকুল্লাহ অটল (৬)। ১২ রানের মধ্যে দুই উইকেট হারায় আফগানিস্তান। দুটি উইকেটই নেন জিম্বাবুয়ের বাঁহাতি পেসার নেমান নিয়ামহুরি।

তবে জাদরান আর রহমত শাহ দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকতে আউট হন রহমত শাহ (৪৩)। তবে জাদরান হার না মানা ৭০ রানের ইনিংস খেলে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। এর আগে, ফাইনালে আফগানিস্তানের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। ৪৩.৩ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৯ রান।

শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দলের হয়ে তিনিই সর্বোচ্চ ৬৮ রান। আর কেউই রাখতে পারেননি উল্লেখযোগ্য অবদান।আফগানদের সম্মিলিত বোলিং আক্রমণের সামনে জিম্বাবুয়ের মাত্র চার ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। ম্যাচের শুরু থেকেই চাপে ছিল জিম্বাবুয়ে। ২৬ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। তাদিনওয়াশে মারুমানি ১২, ব্রায়ান বেনেট ৯ ও তাফাদজওয়া সিগা সাজঘরে ফেরেন ৪ রানে।

সিকান্দার রাজার সঙ্গে ২৯ রানের জুটির পর রান আউট হন ব্রেন্ডন টেলর। করেন মাত্র ৭ রান। রায়ান বার্ল এসে দায়িত্ব নেওয়ার আভাস দেন। রাজার সঙ্গে ৫০ রানের জুটিও পূর্ণ করেন। এই জুটিতেই ফিফটি আদায় করে নেন রাজা। কিন্তু সেই জুটি ৬০ রানে থেমে যায় ৩১ রান করা বার্লের বিদায়ে। ফলে ১১৫ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর অন্যপ্রান্তে দাঁড়িয়ে ওয়েসলি মাধেভেরে (৩), ব্র্যাড ইভান্স (১) ও নিউম্যান নিয়ামহুরির (০) বিদায় দেখেন রাজা। এরপর তিনিও থামেন ব্যক্তিগত ৬৮ ও দলীয় ১৩৭ রানে। সমান ৩টি করে চার ও ছক্কায় সাজানো তার ইনিংসটি থামে রশিদ খানের বলে। তার বিদায়ে নবম উইকেট হারায় জিম্বাবুয়ে। আর শেষ হয়ে যায় দলীয় সংগ্রহ দুইশো পার করার সম্ভাবনা।

এরপরও শেষ উইকেটে ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা ৩২ রানের জুটি গড়ে কিছুটা আশা দেখিয়েছিলেন। কিন্তু শেষ ব্যাটার হিসেবে ৮ রান করে ওয়েলিংটনের বিদায়ে ১৬৯ রানে থামে জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ। ১৭ রানে অপরাজিত ছিলেন মুজারাবানি।

আফগানিস্তানের হয়ে সর্বোচ ৩ উইকেট পেয়েছেন রশিদ খান। দুটি করে ফজলহক ফারুকি, মোহাম্মদ নবি ও বিলাল সামি। একটি উইকেট পান আজমতউল্লাহ ওমরজাই।

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

বিসিবি তাকে দায়িত্বচ্যুতির ঘোষণা দেয়নি। তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে,

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে কোচ টমাস ডুলি।

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে মত বদলেছেন

বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে ধবলধোলাই হয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচে ১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি