ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

১২ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ০৮:২৯

আজ বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ● ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৫ জ্বিলকদ ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৪৪২ - রাজা পঞ্চম আলফনসো নেপলস দখল করেন।

১৫৪০ - দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলীয় দেশ চিলি স্পেনীয় উপনিবেশবাদীদের দখলে চলে যায়।

১৫৫০ - সুইডেনের রাজা প্রথম গুস্তাভ কর্তৃক ফিনল্যান্ডের (তৎকালীন সুইডেনের) হেলসিঙ্কি শহরটির গোড়পত্তন ঘটে।

১৬৩৯ - ফ্রান্সের নুরমান্দি প্রদেশের দরিদ্র লোকজন আন্দোলন শুরু করে।

১৬৬৫ - নিউ আমস্টারডামের নাম বদলে নিউইয়র্ক রাখা হয়।

১৭১৪ - প্রুশিয়া ও রাশিয়া গোপন চুক্তি করে।

১৮৩৭ - উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন।

১৮৩৯ - আমেরিকায় প্রথম বেসবল খেলা হয়।

১৮৬০ - রুশ সাম্রাজ্যের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব রুশিয়ান এম্পায়ার প্রতিষ্ঠিত হয়।

১৮৬৭ - অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য গঠিত হয়।

১৮৯৮ - ফিলিপাইন স্বাধীন হয়।

১৯৪৪ - বিশ্বের প্রথম ভি-১ ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ব্যবহার করা হয়।

১৯৬৪ - রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে সাতজন সংগ্রামীসহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

১৯৭৬ - উরুগুয়েতে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট জুয়ান বর্দাবেরি ক্ষমতাচ্যুত হন।

১৯৭৮ - বাংলাদেশে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমান শপথগ্রহণ করেন।

১৯৮২ - পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়র্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

১৯৯০ - বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানের দশম সংশোধনী গৃহীত হয়।

১৯৯১ - বেআইনিভাবে অস্ত্র রাখার দায়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৯১ - রাশিয়া ফেডারেশনের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯১ - বরিস ইয়েলেৎসিন রাশিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯৩ - কম্বোডিয়া বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্র সাম্বেডিয়ার জন্ম।

১৯৯৬ - বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ - বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহৃত হন।

১৯৯৮ - পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ।

২০০২ - আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) উদ্যোগে প্রথম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি পালিত হয়।

২০০৭ - ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার গাজার বাসভবনে অস্ত্রধারীরা রকেট চালিত গ্রেনেড হামলা চালায়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১১০৭ - চীনের সম্রাট গাওজঙ।

১৮১৯ - চার্লস কিংসলে (লেখক), ইংল্যান্ডের পাদ্রি, বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক এবং বিখ্যাত ইতিহাসবিদ ও লেখক।

১৮৬০ - স্যার আশুতোষ চৌধুরী, বাংলার যশস্বী আইনজীবী, শিক্ষব্রতী।

১৮৬১ - উইলিয়াম অ্যাটওয়েল, ইংরেজ সাবেক ক্রিকেটার।

১৮৭১ - হেমচন্দ্র কানুনগো, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।

১৮৭৩ - লুসিলা গামেরো ডে মেডিনা, হন্ডুরীয় ঔপন্যাসিক।

১৮৮৩ - রবার্ট লোভি, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন নৃবিজ্ঞানী।

১৯২২ - মারগেরিতা হ্যাক, ইতালীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী এবং জনপ্রিয় বিজ্ঞান লেখিকা।

১৯২৪ - জর্জ এইচ. ডব্লিউ. বুশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি।

১৯২৯ - আনা ফ্রাংক, জার্মান নাৎসি বাহিনীর হাতে নিহত ও দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্লখ্যাত কিশোরী।

১৯২৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বর্বরতার শিকার দিনলিপি লেখিকা আনা ফ্রাংকের জন্ম।

১৯৩৫ - ইয়ান ক্রেগ, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩৯ - জিওফ গ্রিফিন, সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৫৬ - টেরি অল্ডারম্যান, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৫৭ - জাভেদ মিয়াঁদাদ, সাবেক পাকিস্তানি ক্রিকেটার।

১৯৫৯ - জালালউদ্দিন, সাবেক পাকিস্তানি ক্রিকেটার।

১৯৬১ - রড ল্যাথাম, সাবেক নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৬৪ - আমেরিকান অভিনেত্রী পাওলা মার্শাল এর জন্ম।

১৯৭৬ - রে প্রাইস, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।

১৯৭৯ - দিয়েগো মিলিতো, আর্জেন্টিনীয় সাবেক ফুটবলার।

১৯৮৪ - ক্রিস আমিনি, পাপুয়া নিউগিনির ক্রিকেটার।

১৯৮৮ - তানভীর আফজাল, হংকংয়ের ক্রিকেটার।

১৯৯২ - ফিলিপি কুতিনিহো, ব্রাজিলীয় ফুটবলার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৭৯৬ - প্রথম হিশাম (কর্ডোবা), কর্ডোবার আমির।

১১৪৪ - আল যামাখশারী, পার্সিয়ান বংশোদ্ভূত মধ্যযুগের মুসলিম পণ্ডিত।

১৭৫৯ - উইলিয়াম কলিন্স, ইংরেজ কবি।

১৮৯৭ - ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঊনবিংশ শতাব্দীর বাঙালি কবি।

১৯০৪ - যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, ভারতের বাঙালি সংস্কৃত পণ্ডিত, চিন্তাবিদ ও সাংবাদিক।

১৯১২ - ফ্রেদেরিক পাসি, ফরাসি অর্থনীতিবিদ এবং শান্তিকর্মী।

১৯১৪ - প্রখ্যাত সমাজসেবী, দানবীর ও ওষুধ ব্যবসায়ী বটকৃষ্ণ পাল।

১৯৭২ - প্রগতিবাদী মারাঠী সাহিত্যিক ডি.ডি তেন্ডুলকার।

১৯৮৩ - নর্মা শিয়েরার, কানাডীয়-মার্কিন অভিনেত্রী।

১৯৮৬ - অমিয় চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, গীতিকার এবং সুরকার।

১৯৯৩ - হাসিরাশি দেবী, বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখিকা।

২০০৩ - গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা।

২০০৩ - রোমেনা আফাজ, বাংলাদেশি ঔপন্যাসিক।

২০১২ - এলিনর অস্ট্রম, মার্কিন অর্থনীতিবিদ।

২০১৪ - শক্তিপদ রাজগুরু, একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক।

২০১৭ - চার্লস পি. থ্যাকার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

২০১৯ - সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী।

ছুটি ও অন্যান্য :

শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস।

আমার বার্তা/এমই

১৬ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ● ০৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ শাওয়াল ১৪৪৭। আজকের

১৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ● ০২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ শাওয়াল ১৪৪৭। আজকের

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ● ০১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ শাওয়াল ১৪৪৭। আজকের

১৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ● ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ শাওয়াল ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু