ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

১ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ০৯:৩২

আজ বুধবার, ০১ এপ্রিল ২০২৬ ● ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১২ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় এর প্রথম ভাগ প্রকাশিত হয়।[১]

১৮৬৭ - সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

১৮৬৯ - এই সময়কালে ভারতে আয়কর চালু হয়।

১৮৬৯ - নদিয়া টাউন কমিটি নামে নবদ্বীপ পৌরসভা স্থাপিত হয়।

১৮৭৮ - কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

১৯১২ - ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেয়া হয়।

১৯২৬ - কলকাতা ও দিল্লিতে টেলিফোন লাইন স্থাপিত হয়।

১৯৩৫ - ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে আজকের দিনে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল।

১৯৩৬ - ভারতে ওড়িশা রাজ্য প্রতিষ্ঠিত হয়।

১৯৩৭ - ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়।

১৯৩৯ - স্পেনের গৃহযুদ্ধের অবসান হয়।

১৯৪২ - ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।

১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের ওকিনাওয়া দ্বীপে আগ্রাসন শুরু করে।

১৯৫৭ -

অল ইন্ডিয়া রেডিও (AIR) এর অন্যতম নাম রাখা হয় আকাশবাণী।[২]

ভারতে পুরাতন মুদ্রা (৬৪ পয়সায় এক টাকা) বহাল রেখে দশমিক মুদ্রা (১০০ পয়সায় এক টাকা) চালু হয়।

১৯৬০ - যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করে।

১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই দিনে পাকিস্তানি সেনারা কেরানীগঞ্জ উপজেলায় প্রায় এক হাজার বাঙালিকে হত্যা করে।

১৯৭৯ - ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।

১৯৯২ - বসনিয়ার যুদ্ধ শুরু হয়।

১৯৯৭ - প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে পাকিস্তানের জাতীয় পরিষদ বিল পাস করা হয়।

১৯৯৮ - জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুলফিতর ও ঈদুল-আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে।

২০০১ - নেদারল্যান্ডসে সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করা হয়। এটি প্রথম দেশ, যেখানে এই আইন প্রণয়ন করা হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১২২০ - সম্রাট গো-সাগা, জাপানের সম্রাট।

১৫৭৮ - উইলিয়াম হার্ভে, রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক।

১৮০৯ – নিকোলাই গোগোল, রুশ ঔপন্যাসিক ও ছোটগল্পকার।(মৃ.১৮০৯)

১৮১৫ - জার্মানি পুনর্গঠনের অন্যতম পুরোধা অটো ফন বিসমার্ক।

১৮৬৫ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় রসায়নবিদ রিচার্ড আডলফ জিগমন্ডি।

১৮৭০ - অতুলচন্দ্র সেন, বাঙালি লেখক।

১৯০৭ - চেক সঙ্গীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান।

১৯০৮ – আব্রাহাম মাসলো, মার্কিন মনোবিজ্ঞানী।

১৯১৯ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন শল্যবিদ জোসেফ এডওয়ার্ড মুর।

১৯২৯ - আবেদ হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।

১৯৩১ - চিকিৎসক, প্রাবন্ধিক ও কথাশিল্পী ডা. মোহাম্মদ মোর্তজা ।

১৯৩২ – রশিদ চৌধুরী, বাংলাদেশি চিত্রশিল্পী। [৩]

১৯৩৩ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ ক্লদ কোহেন-তানুদজি।

১৯৩৬ - পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান।

১৯৪১ - অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার।

১৯৪৭ - মার্কিন লেখক ফ্রান্সিন প্রোজ।

১৯৫৩ - সাবেক ইতালীয় ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার আলবের্তো জ্যাকহেরনি।

১৯৭৬ - জাপানি টেনিস খেলোয়াড় ইয়ুকা ইয়োশিদা।

১৯৮৩ - ফ্রাংক রিবেরি, ফরাসি ফুটবল খেলোয়াড়।

১৯৮৫ - মার্কিন অভিনেতা জশ জাকারম্যান।

১৯৯৩ - বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৬২১ - ইতালিয়ান চিত্রশিল্পী ক্রিস্টফানো আলোরি।

১৯৭৯ - মার্কিন অভিনেত্রী বারবারা লুডি।

১৯৮৩ - কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান।

১৯৮৪ - ইংরেজ লেখক এলিজাবেথ গউডগে।

১৯৯৪ - ফরাসি ফটোগ্রাফার রবার্ট ডইস্নেয়াউ।

২০০০ - একেএম আবদুর রউফ, বাংলাদেশি চিত্রশিল্পী এবং বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক।

২০১২ - তুর্কি অভিনেতা একরাম বোরা।

২০১৩ - ইরানি অভিনেত্রী আসাল বাদিঈ।

২০১৯ - ভ্লাদিমির অরলফ,সঙ্গীত শিক্ষক।

আমার বার্তা/এমই

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ৮ মে ২০২৬ ● ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৯ জিলকদ ১৪৪৭। আজকের

৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ● ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ জিলকদ ১৪৪৭। আজকের

৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৬ মে ২০২৬ ● ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ জিলকদ ১৪৪৭। আজকের

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ৪ মে ২০২৬ ● ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৫ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের