
আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ● ০৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২ জিলকদ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
খ্রিস্টপূর্ব ৭৫৩ - রোম নগরীর প্রতিষ্ঠা।
৮২৯ - সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১৫২৬ - পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।
১৯৫২ - লন্ডন ও রোমের মধ্যে উড়োজাহাজ চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট উড়োজাহাজ চলাচল শুরু।
১৯৬২ - আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সিয়েরা লিওন।
১৯৭৫ - ভারতের ফারাক্কা ব্যারেজ চালু।
২০১৯ - শ্রীলঙ্কায় গির্জা হোটেলে ও মসজিদে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৯০ জনের প্রাণহানি ঘটেছে।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭৮২ - ফ্রেডরিখ ফ্রোয়েবল, জার্মান শিক্ষাবিদ ও কিন্ডারগার্টেন শিশুশিক্ষার প্রবর্তক।
১৮১৬ - ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টি।
১৮২৮ - হিপোলালিটি টেইনি, প্রখ্যাত ফরাসী শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক।
১৮৬৪ - মাক্স ভেবার, জার্মান সমাজ বিজ্ঞানী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী।
১৮৮৯ - পল কারার, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান-সুইস রসায়নবিদ এবং শিক্ষাবিদ।
১৯০০ - বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল।
১৯১২ - বিমল চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।
১৯১৫ - অ্যান্থনি কুইন, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।
১৯২২ - অ্যালান ওয়াটকিন্স, ওয়েলশ-ইংলিশ ক্রিকেটার।
১৯২৬ - দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাজ্য ও অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানী।
১৯৪৫ - শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন, ভারতীয় ক্রিকেটার এবং আম্পায়ার।
১৯৬৬ - সঙ্গীতশিল্পী ও সুরকার মাইকেল ফ্রান্টি।
১৯৭৯ - জেমস ম্যাকঅ্যাভয়, মার্কিন অভিনেতা।
১৯৯২ - ইস্কো, স্পেনীয় ফুটবলার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৯১০ - মার্ক টোয়েইন, একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।
১৯৩৮ - মুহাম্মদ ইকবাল, ব্রিটিশ ভারতের কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ।
১৯৬৫ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯৮৪ - মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক।
১৯৮৮ - শ্যামলকৃষ্ণ ঘোষ, বাঙালি লেখক ও সাহিত্যিক।
১৯৯৬ - আবদুল হাফিজ কারদার, ভারতের লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানের ক্রিকেটার।
২০১৩ - শকুন্তলা দেবী, ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর।
২০১৫ - পূর্ণদাস বাউল, ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী।
২০১৫ - জানকীবল্লভ পট্টনায়ক, রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
২০১৭ - লাকী আখান্দ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সুরকার।
২০২১ - শঙ্খ ঘোষ বাঙালি কবি ও সাহিত্য সমালোচক।
২০২৫ - পোপ ফ্রান্সিস, ক্যাথলিক চার্চের প্রধান, রোমের বিশপ এবং ভ্যাটিকান সিটি রাজ্যের সার্বভৌম।
ছুটি ও অন্যান্য :
জাতীয় চা দিবস (যুক্ত রাজ্য)
জাতীয় সিভিল সার্ভিস দিবস (ভারত)
জাতীয় জনসংযোগ দিবস (ভারত)
বিশ্ব সৃজনশীলতা এবং উদ্ভাবন দিবস
আমার বার্তা/এমই

