ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

১১ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১০:৪৩

আজ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ● ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৬৮৩ - মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে ।

১৭৮০ - বার্বাডোজে হারিকেন শুরু হয়।

১৮১০ - আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।

১৮৮৮ - বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়া থিয়েটার।

১৯০৮ - দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।

১৯০৯ - রেডিওর বিপদবার্তা বা এস ও এসের ব্যবহার শুরু হয় ।

১৯১৪ - জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।

১৯২২ - বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয় ।

১৯২৯ - ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।

১৯২৯ - রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।

১৯৫২ - মানসিক অসুস্থতার জন্য জর্ডানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।

১৮৮৪ - টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।

১৯৮৬ - এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।

২০০৪ - পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহবান করা হয় ।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ হয়। একই দিনে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

২০১২ - বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম-এর মৃত্যু।

জন্ম

১৭৩৭ - ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনসের জন্ম।

১৮৫৮ - নোবেলজয়ী [১৯২৯] ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমানের জন্ম।

১৮৭০ - টম রিচার্ডসন, ইংরেজ ক্রিকেটার।

১৯০৮ - পুলিনবিহারী সেন খ্যাতনামা বাঙালি রবীন্দ্র-বিশারদ।

১৯১১ - সাংবাদিক প্রেম ভাটিয়ার জন্ম।

১৯২৯ - মানবেন্দ্র মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার।

১৯৩৭ - সালমা সোবহান, বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক, মানবাধিকারকর্মী।

১৯৩৮ - চঞ্চল কুমার মজুমদার, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী।

১৯৬৫ - ভায়োলা ডেভিস, মার্কিন অভিনেত্রী ও প্রযোজক।

১৯৭০ - জিয়ানলুকা পেসোত্তো, ইতালীয় ফুটবলার।

১৯৮৩ - ক্রিস হেমসওর্থ, অস্ট্রেলীয় অভিনেতা।

মৃত্যু

১৯০৮ - ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের বাঙালি বিপ্লবীর ফাঁসির মঞ্চে আত্মবলিদান।

১৯৩৫ - স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য।

১৯৫৫ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯৭০ - ইরাবতী কার্বে ভারতের মহারাষ্ট্রের একজন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক।

১৯৭২ - নোবেজয়ী [১৯৫১] আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাবের মৃত্যু।

১৯৯০ - ননীগোপাল চক্রবর্তী বাঙালি শিশু সাহিত্যিক।

১৯৯৫ - আলোন্‌জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ।

২০০৪ - হুমায়ুন আজাদ, বাংলাদেশী লেখক ও ভাষাবিদ।

২০১২ - শাফায়াত জামিল বীর বিক্রম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

২০১৮ - বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক।

৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ● ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৬ রবিউল আউয়াল ১৪৪৮।

৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ● ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ রবিউল আউয়াল ১৪৪৮।

৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ● ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ রবিউল আউয়াল ১৪৪৮।

৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ● ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৩ রবিউল আউয়াল ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল