ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

১৫ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা 

আমার বার্তা অনলাইন:
১৫ আগস্ট ২০২৬, ১০:৩৯

আজ শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ● ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ●১ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

১২৮১ - জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।

১৮৫৪ - বাংলায় প্রথম রেলপথ স্থাপন।

১৮৭২ - ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৮৭৫ - ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।

১৮৮৯ - কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান কাব প্রতিষ্ঠিত হয়।

১৯৪১ - পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন।

১৯৪৭ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্ণর জেনারেলর হিসাবে শপথ গ্রহণ করেন।

১৯৪৮ - কোরিয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

১৯৬০ - আফ্রিকার দেশ কঙ্গো ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৪৭ - ভারতে ব্রিটিশ শাসনে অবসান হয় ও ভারত স্বাধীনতা লাভ করে।

১৯৬৫ - ভারতে প্রথম দূরদশর্ন প্রদর্শিত হয়।

১৯৭৫ - স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হন।

২০০৫ - ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেতে পিছু হটতে বাধ্য হয়৷

২০০৬ - বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।

২০০৮ - ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে নারীদের ১০০০০মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন।

জন্ম:

১৭৭১ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৭২ - অরবিন্দ ঘোষ,বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক।

১৮৯২ - লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৯২২ - সৈয়দ ওয়ালিউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী।

১৯২৬ - সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের একজন কবি।

১৯৪৫ - আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

মৃত্যু:

১৮৩৬ - ইতালীয় নোবেল বিজয়ী লেখক গারসিয়া ডেলেডা।

১৯১০ - ইসলামবিষয়ক পন্ডিত ও ব্রাম্মধর্ম-প্রচারক ভাই গিরিশচন্দ্র সেন।

১৯৪২ - মহাত্মা গান্ধীর পারসনাল সেক্রেটারি মহাদেব দেশাই।

১৯৭৫ - স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হন।

১৯৯৪ - কবি ও সাহিত্য সমালোচক হরপ্রসাদ মিত্র।

দিবস:

বাংলাদেশের জাতীয় শোক দিবস।

ভারতের স্বাধীনতা দিবস (১৯৪৭)।

৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ● ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৬ রবিউল আউয়াল ১৪৪৮।

৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ● ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ রবিউল আউয়াল ১৪৪৮।

৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ● ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ রবিউল আউয়াল ১৪৪৮।

৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ● ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৩ রবিউল আউয়াল ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল