ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য: রিজওয়ানা হাসান

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯
আপডেট  : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬

বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তরুণদের উদ্যোগে বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম ক্রমেই বাড়ছে, যা দেশের জন্য আশাব্যঞ্জক।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সক্রিয় স্বেচ্ছাসেবী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বন্যপ্রাণী নিরাপত্তায় সাধারণ মানুষের সচেতনতা এখন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আবাসস্থল ধ্বংসের পক্ষে অর্থনৈতিক যুক্তি তুলে ধরা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সচেতনতা, ভালোবাসা ও সঠিক তথ্য ছড়িয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় তিনি ঘোষণা করেন, আগামী বছর দেশের ৬৪ জেলার ৬৪ জন বন্যপ্রাণী কর্মীকে বিশেষ স্বীকৃতি দেওয়া হবে, যা তরুণদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি বন্যপ্রাণী অপরাধ দমনে নতুন ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। চলমান উদ্ধার কার্যক্রমে আধুনিক সরঞ্জাম ও পরিবহনসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মোঃ ছগীর আহমেদ, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ড. মোঃ জালাল উদ্দিন সরদার এবং বিবিসিএফ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ড. মোহাম্মদ আলী রেজা খানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

এর আগে তিনি বাংলাদেশ সামরিক জাদুঘরে ‘বাংলাদেশ এনার্জি কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপন, পরিবেশগত প্রভাব মূল্যায়নের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আমার বার্তা/এমই

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে লাহোর

রাজধানীতে বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে প্রতিবছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে

পেকুয়ায় বিপন্ন প্রজাতির মা কচ্ছপ অবমুক্ত করল বনবিভাগ

কক্সবাজারের পেকুয়া থেকে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাত

ঢাকায় আংশিক মেঘলা, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা

আজ ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, বায়ুদূষণে শীর্ষে দিল্লি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ৬৪৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, শহরটির বাতাসের মান ‘বিপজ্জনক’।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা