ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
চাকসু নির্বাচন

মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল

আমার বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এসময় প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা দিতে হবে প্রার্থীদের। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে এসব বিষয় নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

সকাল ৯টায় চাকসু নির্বাচন কমিশনের অফিসে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এই তিনদিন মনোনয়নপত্র বিতরণ করা করা হবে। আর ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং আগামী তিনদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই তিনদিনের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে হল সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করেছি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফি নির্ধারণ করেছি ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড প্রদান করা হবে। পরে প্রার্থী কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন। ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

নির্বাচনের আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের অনেকের দলীয় পরিচয় থাকতে পারে। তবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে আমরা নির্বাচন পরিচালনা করবো। আপাতত কোনো ছাত্রসংগঠনও আমাদের বাধার সম্মুখীন করছে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দেবো।

গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচনের তফসিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।

আমার বার্তা/জেএইচ

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

সেন্টমার্টিনে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন

‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ/ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বাকৃবিতে নতুন সংগঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ (জিবি-সিবি)’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু