ই-পেপার মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

হাসিনার শাস্তি কার্যকর ও মামুনের শাস্তি রিভিউয়ের দাবি জুলাই ঐক্যের

রায় পরবর্তী প্রতিক্রিয়া
আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে গণ-হত্যাকারী শেখ হাসিনা তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর এবং একই সঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় রিভিউর দাবি জানিয়েছে জুলাই ঐক্য।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে হাসিনার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জুলাই ঐক্যের নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। খুনি হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে। কিন্তু আমরা লজ্জিত এটা দেখে যে, আমার ভাইদের ওপর ৩২ নাম্বারে হামলা করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করা হচ্ছে। অভিলম্বে প্রশাসনের এ নেক্কার জনক হামলা বন্ধ করতে হবে। যারা ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যখন লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস করে তখন সবাই চুপ।

তিনি আরও বলেন, কাউকে গ্রেপ্তার তো দূরের কথা সামনেও আসে না। অথচ আজ যখন আওয়ামী লীগের কেবলা ৩২ নম্বরের দিকে ছাত্র জনতা যেতে চাইলো তখন শান্তিপূর্ণ এই কর্মসূচিতে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিচ্ছি অভিলম্বে ছাত্র জনতার ওপর হামলা বন্ধ করুন।

জুবায়ের বলেন, সরকার হাসিনার ফাঁসি দিলেও পরিকল্পিতভাবে সাবেক পুলিশ প্রধানকে ৫ বছরের সাজা দিয়েছে। আমরা মামুনের রায়কে পুনরায় রিভিউ করার দাবি জানাচ্ছি। মামুনকে কেন রাজস্বাক্ষী করা হয়েছে? আমরা জানি না। এখানে একজন কনস্টেবলকে রাজস্বাক্ষী করা যেত, যারা মামুনের নির্দেশনায় ছাত্রজনতার ওপর গুলি চালিয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল পরিকল্পিতভাবে মামুনকে রাজস্বাক্ষী করে মাত্র ৫ বছরের সাজা দিয়েছে।

জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক নেতা ইসরাফিল ফরাজী বলেন, আমরা দেখতে পাচ্ছি হাসিনার রায়কে কেন্দ্র করে কিছু কিছু গণমাধ্যম আসল রূপে ফিরে আসছে। ইত্তেফাক দীর্ঘ সময় ফ্যাসিবাদের সঙ্গে ছিল তার সব অপকর্মের বৈধতা দিয়েছিল। সেই ইত্তেফাক খুনি হাসিনার বয়ান প্রচার করছে। অথচ সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল খুনি হাসিনার বক্তব্য প্রচারের জন্য। তার সঙ্গে আরটিভি, বাংলাদেশ জার্নালসহ আরও বেশ কিছু গণমাধ্যম এই বক্তব্য প্রচার করছে। অভিলম্বে এ সব গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্রজনতা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জুলাই ঐক্যের সংগঠক- কবি বোরহান মাহমুদ, মুজাহিদুল ইসলাম (অন্তু মোজাহিদ), মাসুদুর রহমান, মুস্তফা হোসাইন, সাদীল আহমেদসহ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে শাহবাগে হাসিনার প্রতীকী ফাঁসি ও মিষ্টি বিতরণ করে জুলাই ঐক্য ও জাগ্রত জুলাই।

আমার বার্তা/এমই

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে লোকসংগীত, আধুনিক ও ছায়াছবির গানে  "কুয়াশার গান" উৎসব পালিত

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর’ বলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘রক্তের দলিল’ শীর্ষক একটি অনুষ্ঠান চলছে। বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ইহসান একাডেমিতে আনন্দঘন বার্ষিক ফলাফল দিবস পালিত

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ