ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

ইবি প্রতিনিধি:
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈম সভাপতি এবং আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী আবু সালিক মো. সাজ্জাদ সাধারণ সম্পাদক মনোনিত হয়েছে।রবিবার (১৫ ফেব্রুয়ারী) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের উদ্যোগে আগামী ১ (এক) বছরের জন্য গ্রুপের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। রোজার স্কাউট সদস্যদের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ, সাংগঠনিক অভিজ্ঞতা এবং রোভারিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে ইউনিট কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে এই মনোনয়ন সম্পন্ন করা হয়।

নবনির্বাচিত সভাপতি খন্দকার আবু সাঈম বলেন, "রোভার স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সেবা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, আমরা সকলে একসাথে কাজ করলে আমাদের গ্রুপকে আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে পারব। আমাদের লক্ষ্য থাকবে রোভারদের দক্ষতা উন্নয়ন, নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ শক্তিশালী করা। আমরা বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করছি। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনয়াদি

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় আট ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল