ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৬, ১৫:৩৯

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) শ্রেণিকক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং জিটিআই এর ব্যবস্থাপনায় ১২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা এবারের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির এবং অতিরিক্ত রেজিস্ট্রার (শিক্ষা) মো. সারোয়ার জাহান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালকসহ প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য বলেন, আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে যেসব দক্ষতা অর্জন করবেন, সেসব জ্ঞান সবসময় সর্বক্ষেত্রে চর্চা করতে হবে। প্রশিক্ষণ শেষে যখন নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবেন, সেখানে এই প্রশিক্ষণের সুফল আপনারা অনুধাবন করতে পারবেন। আমি চাইব, এই প্রশিক্ষণের পরেও আপনাদের পছন্দমতো এক বা একাধিক বিষয়ে নিজেকে ব্যক্তিগত জীবনে বিশেষভাবে দক্ষ করে তুলবেন।

জিটিআই সম্পর্কে বাকৃবি উপাচার্য বলেন, এই গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন থেকে। সদ্য স্নাতক সম্পন্ন করা একজন শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তুলতে, তার মানোন্নয়ন করতে দূরদর্শী এক চিন্তা থেকে ১৯৭৭ সালে জিটিআই প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে জিটিআই।

আমার বার্তা/এমই

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ‘ব্রিটিশ

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই