ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ মে ২০২৬, ১৯:৩২
আপডেট  : ০৪ মে ২০২৬, ১৯:৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে মূল্যবোধের অভাব রাষ্ট্রকে বিপদগ্রস্ত করে। জনগণের ভোটে নির্বাচিত আমাদের সরকার, তাই সজাগ থাকার চেষ্টা করছে। মূলত দেশের মালিক জনগণ এবং তাদের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম হচ্ছে একটি স্বাধীন গণমাধ্যম। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি দেশপ্রেম ও মানবতার প্রতি এক বড় প্রতিশ্রুতি।

তিনি আরও বলেন, কোনো শিল্পপতির প্রপাগান্ডা হাউসে রূপান্তর হওয়া বা লুটেরাদের পিআরও হওয়া আর সত্যিকারের সাংবাদিকতা এক নয়। ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করা সাংবাদিকতার কাজ হতে পারে না। সাংবাদিকতার পরিচয় দিয়ে যেমন কোনো অপরাধ থেকে রেহাই পাওয়া যাবে না, তেমনি আইনের বাইরে কাউকেও নির্যাতন করা যাবে না। আমাদের সজাগ থাকতে হবে যেন কেউ স্বাধীনতার চেতনা বা ধর্মের ব্যবসার আড়ালে গণবিরোধী চিন্তা ছড়াতে না পারে।

গেস্ট অব অনারের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অসহায়দের স্বস্তি দেওয়া এবং অন্যায়কারীদের অস্বস্তি তৈরি করাই সাংবাদিকতার মূল কাজ। বিগত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তবে সমালোচনা ও কুৎসার মধ্যে পার্থক্য জানতে হবে।

জাবিসাসের নবনির্বাচিত সভাপতি মাহ আলম বলেন, ১৯৭২ সাল থেকে পথচলা শুরু করা জাবিসাস দীর্ঘ ঐতিহ্যের একটি সংগঠন। সাংবাদিকদের পেশাদারত্ব বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশ করতে হবে। তিনি সংগঠনের সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত ‘ইন-হাউস ট্রেনিং’-এর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

সদ্য বিদায়ী সভাপতি মেহেদী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত ছিলেন। এছাড়াও প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজিব রায়হান।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ছাড়াও পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আমার বার্তা/এমই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ ও সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. এ কে

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও

ডেক্সামেথাসনে মোটাতাজা গরু চেনার উপায় জানালেন বাকৃবি অধ্যাপক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে ভিড় বাড়ছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু