ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমার বার্তা অনলাইন:
০৪ মে ২০২৬, ১৯:৩৯
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনে দেশটির সরকারি দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিজয়ী হতে যাচ্ছে। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় যেই আসুক, বাংলাদেশের ইস্যুগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে ।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

‘ভারতের পশ্চিমবঙ্গের ফলাফল গণনা প্রায় শেষের পথে। সেখানে তৃতীয়বারের মতো বিজেপি আসছে রাজ্য সরকারে। সেটার বিষয়ে বাংলাদেশ ও বিএনপির মনোভাব জানতে চাইছি’— সাংবাদিকের এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। এখানে ভারতের নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেহেতু বাংলাদেশে অনেকদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবসময় যেরকম বলে আসছি যে, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকমই আমরা চাইব যে আমাদের আশপাশের দেশগুলো, ভারতসহ সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ও গণতন্ত্রের বিজয় হোক।’

‘পশ্চিমবঙ্গের নির্বাচনে এই পরিবর্তনে আমাদের সম্পর্কটা আমরা যেরকম কন্টিনিউ রাখছিলাম সেরকমই আমরা রাখব কি না’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফরেন পলিসি ডু নট ওয়ার্ক দ্যাট ওয়ে। ফরেন পলিসি... একটি দেশের ফরেন পলিসি একটি দেশের স্বার্থসংশ্লিষ্ট হয়। আমাদের দেশের ফরেন পলিসি আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি, যে প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি ‘বাংলাদেশ ফার্স্ট’ ফরেন পলিসিতে চলবো আমরা। সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে।’

‘পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি আসছে, এটা মোটামুটি কনফার্ম হয়ে যাচ্ছে। এখন পুশব্যাক বা পুশইন নিয়ে আমাদের যে আশঙ্কার জায়গাটা, সেই আশঙ্কার জায়গা থাকবে কি না। আশঙ্কা থাকবে কি না যে আবারও পুশব্যাক হতে পারে। কারণ তাদের তো কথাবার্তা এরকম ছিল অনেকটা’— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘সি, নো ম্যাটার হুইচ গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার ইন ইন্ডিয়া। আমাদের সঙ্গে ওদের ইস্যুগুলো কিন্তু রয়েই যায়। তো ওগুলো তো আমাদের অবশ্যই ডিল করতে হবে। ওয়েদার ইটস বিজেপি অর এনি আদার পলিটিক্যাল পার্টি, আমাদের দিক থেকে আমাদের... আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন সেটা আছে। আরও অনেক ইস্যু আছে, সে ইস্যুগুলো তো আমাদের রয়েই যাচ্ছে। সেগুলোর যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সঙ্গে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।’

আমার বার্তা/এমই

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিছু বাতিলকৃত সরঞ্জাম নিলামে বিক্রি নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

রোহিঙ্গা সংকট নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কার্যকর ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকার ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে। সোমবার (০৪ মে)

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী