ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ডিএনসি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সাফল্য

আমার বার্তা অনলাইন:
১৮ অক্টোবর ২০২৫, ১৬:০৮

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সাফল্য - উচ্চ প্রযুক্তির জালিয়াতি প্রচেষ্টা ব্যর্থ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও অবৈধ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লড়াইয়ের অন্যতম ভিত্তি হলো মাঠপর্যায়ের কর্মীবাহিনী - সিপাহী ও ওয়্যারলেস অপারেটরগণ, যারা ডিএনসি’র কার্যক্রমের অন্যতম চালিকা শক্তি। শূন্যপদ পূরণের মাধ্যমে ডিএনসির কার্যক্রম আরও সুদৃঢ় করার লক্ষ্যে ৬ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক সিপাহী (১৭তম গ্রেড) পদে ১০৫টি এবং ওয়্যারলেস অপারেটর (১৮তম গ্রেড) পদে ১২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সিপাহী পদে প্রায় ২৬,০০০ জন এবং ওয়্যারলেস অপারেটর পদে প্রায় ১১,০০০ জন প্রার্থী আবেদন করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত শারীরিক ফিটনেস এবং প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় সিপাহী পদে ১,১৫৪ জন এবং ওয়্যারলেস অপারেটর পদে ১২৬ জন প্রার্থী লিখিত পরিক্ষায় অংশগ্রহনের জন্য উত্তীর্ণ হন। ১৮ অক্টোবর ২০২৫ খ্রি. (শনিবার) অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সিপাহী পদে ১,০৮২ জন এবং ওয়্যারলেস অপারেটর পদে ১২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এই পরীক্ষায় অনিয়মের কারণে মোট ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ডিএনসি নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় প্রতিটি পরীক্ষার ফলাফল একই দিনে প্রকাশ করা হয়, যাতে প্রার্থীদের মধ্যে আস্থা ও ন্যায্যতার পরিবেশ নিশ্চিত থাকে। পাশাপাশি, পরীক্ষার পুরো সময়জুড়ে যেকোনো ধরনের অসদাচরণ বা অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে উচ্চ প্রযুক্তির সাহায্যে গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি কর্তৃপক্ষ পরীক্ষার আগেই একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে তীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখে। এরই ধারাবাহিকতায় পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে ৫ জন প্রার্থীকে প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ এবং ১৩ জন প্রক্সি পরীক্ষার্থীকে হাতে-নাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত ডিভাইসগুলো ছিল অত্যাধুনিক স্পাই কমিউনিকেশন ডিভাইস, যা দুটি অংশে বিভক্ত—

১) ইয়ারপিস মাইক্রোফোন: এটি প্রার্থীর কানের ভেতরে স্থাপন করা হয়, যার আকার ৮৫ x ৫০ x ৪.৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮.১ গ্রাম। এটি এক চার্জে ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে।

২) জিএসএম কার্ড (ক্রেডিট কার্ড আকারের ডিভাইস): এই অংশে একটি জিএসএম ডিভাইস ও সিম কার্ড স্থাপন করা থাকে, যা ৮-১০ ফুট দূরত্ব পর্যন্ত ইয়ারপিসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত থেকে দুই-দিকের গোপন কথোপকথন সম্ভব করে। ডিভাইসটি চালু করার পর মোবাইল বা টেলিফোন থেকে কল করলে এটি স্বয়ংক্রিয়ভাবে কল গ্রহণ করতে পারে, ফলে পরীক্ষার্থী বহিরাগত সাহায্য নিতে সক্ষম হয়।

ডিএনসি’র এই পদক্ষেপ প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। পরীক্ষার প্রতিটি ধাপে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের তৎপরতা নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও ন্যায়পরায়ণতা আরও সুদৃঢ় করেছে।

ডিএনসি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে, ভবিষ্যতের সকল নিয়োগ কার্যক্রম একইভাবে স্বচ্ছ, ন্যায্য এবং জালিয়াতিমুক্তভাবে সম্পন্ন করা হবে।

আমার বার্তা/এল/এমই

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা

মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপে ‘এজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা