ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

বৃহত্তর স্বার্থে সদরঘাটের অবৈধ বাসস্ট্যান্ড ও দোকানপাট উচ্ছেদের সিদ্ধান্ত

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাস, লেগুনা স্ট্যান্ড এবং ফুটপাতের দোকানপাট উচ্ছেদে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামান্য কিছু অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে সুন্দর পরিবেশ সৃষ্টিতে সবাই ঐক্যমত পোষণ করবেন বলে আশা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

রোববার (১৪ সেপ্টেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দাবি নতুন নয়। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই ২০২৫ সালের ৮ জানুয়ারি শিক্ষক সমিতি প্রশাসনের কাছে এ দাবি জানায়। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বাস মালিক সমিতিকে নিয়ে একাধিক বৈঠক হলেও কার্যকর সমাধান আসেনি।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি এক শিক্ষার্থীকে দুটি বাস চাপা দেওয়ার পর শিক্ষার্থীরা প্রতিবাদে নামলে ৭ সেপ্টেম্বর ডিসি ট্রাফিকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের সম্মিলিত সিদ্ধান্তে রায়সাহেব বাজার মোড় থেকে বাস চলাচল বন্ধ করা হয়।

এ কৃতিত্ব এককভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়ার বিষয়টি অযৌক্তিক উল্লেখ করে জবিশিস জানায়, ১০ সেপ্টেম্বর এলাকার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজসহ সব প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। সিদ্ধান্ত ছিল সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই নেওয়া।

বাসস্ট্যান্ড অপসারণে যানজট কমবে, শিক্ষার্থীদের জীবন ঝুঁকিমুক্ত হবে এবং বায়ুদূষণ ও শব্দদূষণ থেকে মুক্তি মিলবে বলে বিবৃতিতে জানানো হয়। অবৈধ লেনদেন ও মাদক কারবারের মতো বিষয়গুলোও বন্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়। অটো রিকশার গতি নিয়ন্ত্রণ, ন্যায্য ভাড়া নির্ধারণ এবং বিকল্প পরিবহন ব্যবস্থার বিষয়েও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে শিক্ষক সমিতি আশাবাদ ব্যক্ত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে কারো প্রতিযোগিতার মানসিকতা নয়; সত্য সুন্দর ও কল্যাণের বিষয়টিকে প্রাধান্য দেওয়া শ্রেয়।

আমার বার্তা/এল/এমই

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের সঙ্গে হাতাহাতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফাহিয়া আক্তার নামে এক

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট ৫৯৯

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

মতিঝিল-কমলাপুর এলাকায় সমিতির অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ

ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দাবি

  ঢাকা জেলায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সিএনজি অটোরিকশা মালিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল