ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী

আমার বার্তা অনলাইন:
১৩ নভেম্বর ২০২৫, ১৮:৫৪

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আব্দুস সালাম ব্যাপারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের আগে আব্দুস সালাম ব্যাপারী ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২৮(২) ধারা মোতাবেক মো. আব্দুস সালাম ব্যাপারীকে ১১ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য সরকারের অনুমোদন জ্ঞাপন করা হয়েছে।

আব্দুস সালাম ব্যাপারীর নিয়োগের মাধ্যমে সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

গত ৩০ অক্টোবর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে প্রথমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং পরে ১৮ মে তাকে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়েছিল।

আমার বার্তা/এমই

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত

রিহ্যাব নির্বাচনে পরিচালক প্রার্থী তাসনোভা মাহবুব

 শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

"সুস্থ থাকতে খেলাধুলা করি, মাদক বর্জন করে সুন্দর সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

  রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক উরফে লম্বু আসাদুল (২৮) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য