ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৫
আপডেট  : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৭

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে এই সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, কারওয়ান বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে র‍্যাব-২-এর একটি আভিজনিক দলের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল রোধ করা। একই সঙ্গে বিক্রেতাদের সচেতন করা, যাতে পবিত্র রমজান মাসে তারা ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে কোনো বিভ্রান্তিকর বা ভোগান্তির পরিস্থিতিতে না ফেলেন।

তিনি আরও বলেন, বাজার মনিটরিং করে আজ সতর্কতামূলকভাবে নয়টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এটি মূলত একটি সচেতনতামূলক অভিযান ছিল, তাই জরিমানার পরিমাণ কম রাখা হয়েছে। পুরো রমজান মাসজুড়েই আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। পরবর্তীতে এই ধরনের অপরাধ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জরিমানার পরিমাণ কম হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জানান, আমরা তিনটি উদ্দেশ্য নিয়ে আজকে এই অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে একটি হলো দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, দ্বিতীয়টি ভেজাল দ্রব্যের যে উপস্থিতি সেটা না হয় সেটি নিশ্চিত করা এবং তৃতীয়টি হচ্ছে বিক্রেতাদের সচেতন করা। ব্যবসায়ী প্রতিনিধিত্ব নিয়ে আমরা সচেতনতামূলক এই অভিযানটি পরিচালনা করেছি।

অভিযান চলাকালে র‍্যাব ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ঢাকায় রাশিয়ান আর্মি ও ডিফেন্ডার অব দ্য ফাদারল‍্যান্ড ডে পালিত

বাংলাদেশে অবস্থিত রাশিয়ান ফেডারেশনের দূতাবাস, রোববার (২২ ফেব্রুয়ারি) রাশিয়ান আর্মি ডে এবং  ডিফেন্ডার অব দা

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার আব্দুর রহিম (৩৫) নামে এক

হাজারীবাগে গ‍্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। রোববার (২২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবহনে দৈনিক চাঁদা আদায় হয় শতকোটি টাকা

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি

সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৫ বছরের অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার: পুতিন

আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি

অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: নতুন চিফ প্রসিকিউটরের কড়া বার্তা

মাংস ছোলাসহ কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি: ইইউর রাষ্ট্রদূত

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকায় রাশিয়ান আর্মি ও ডিফেন্ডার অব দ্য ফাদারল‍্যান্ড ডে পালিত

দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ শিকার, ১৪ জেলে আটক

বাংলাদেশকে নিরাপদ-শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সারা দেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের