ই-পেপার রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭

উত্তরের জেলা লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার মূল স্টেশন থেকেই যাত্রা শুরু করতে যাচ্ছে ‘বুড়িমারী এক্সপ্রেস’। আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী স্থলবন্দর স্টেশন থেকে সরাসরি এই ট্রেন চলাচল নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদের কথা জানান।

ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে জেলায় অগ্রাধিকার ভিত্তিতে কী কী উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ চলছে।

তিনি বলেন, আগামী ২৮ তারিখের মধ্যে এই উন্নয়ন প্রকল্পগুলোর প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করা হবে। আমরা চাই লালমনিরহাটের মানুষ যেন দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের সুফল ভোগ করতে পারেন। বিশেষ করে যাতায়াত ব্যবস্থার উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

লালমনিরহাটের মানুষের অন্যতম প্রধান দাবি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, তিস্তা পাড়ের মানুষের ভাগ্য বদলে দিতে সরকার এই বিশাল মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে।

মন্ত্রী বলেন, “নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পগুলো বাস্তবায়নে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখছি। ট্রেনের পাশাপাশি বন্ধ হয়ে থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু করা, নতুন অর্থনৈতিক জোন স্থাপন এবং তিস্তা মহাপরিকল্পনার মতো বড় কাজগুলো কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়ে উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা চলছে।”

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উন্নয়ন ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান এবং মো. রোকন উদ্দিন বাবুল।

আমার বার্তা/এমই

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারকে চীন সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

প্রকল্পের ন্যায্যভাগ দেশের সব মানুষের মাঝে, বিশেষ করে যারা সম্পদ সৃষ্টি করেন সেই খেটে খাওয়া

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

মিরসরাইয়ের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী-কর্মকর্তাদের সময়ানুবর্তিতার তাগিদ প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শামিলা

পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: হাইকমিশনার

মাতাপিতার মতো হজযাত্রীদের সেবা করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব