ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলের ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংক থেকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেটের ভেতর এসব পেস্ট পাওয়া যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট (এ-শিফট) এ অভিযান চালায়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনবিআর জানায়, কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকের ভেতর পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট দেখতে পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্যাকেটগুলো কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে খুলে পরীক্ষা করা হলে প্রাথমিকভাবে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। এসব প্যাকেটের কোনো মালিক পাওয়া যায়নি। বর্তমানে রেজিস্টার্ড স্বর্ণকারের মাধ্যমে স্বর্ণসদৃশ পেস্ট থেকে স্বর্ণ পৃথকীকরণের কার্যক্রম চলছে। একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণের প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হচ্ছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক হিসাবে উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হতে পারে। তবে পরীক্ষণ ও পৃথকীকরণ কার্যক্রম শেষ হওয়ার পর স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা এবং প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

ভারি বৃষ্টিতে ডুবল ঢাকার বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

রাজধানীতে ভারি বর্ষণে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া

মিরপুরে যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা

প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মৌলিক ও সমন্বিত ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে

লা মাযহাবি : মুখ ও মুখোশ

মেশক প্রকাশন প্রকাশিত লা মাযহাবি : মুখ ও মুখোশ গ্রন্থটি বাজারে আলো ছড়িয়েছে। সময়ের সাহসী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ছাড়‌ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, সম্পর্ক উন্নয়‌নে ভূয়সী প্রশংসা

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট

২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

অপ্রতিম হত্যা: আটক কিশোরের বাড়ি থেকে আইফোন উদ্ধার

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ জন

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

ভারি বৃষ্টিতে ডুবল ঢাকার বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

২০ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আধুনিক বিশ্বদৃষ্টির সঙ্গে এক দীর্ঘ বুদ্ধিবৃত্তিক সংলাপ

আঙুল বাঁকা করার হুমকি দিলেন মামুনুল হক

সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ