ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৬, ১৪:৫০

সর্বনিম্ন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো রাজপথে নামেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ তাদের বাধা দিলে শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর ও শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে হাত ভেঙে দিয়েছেন আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১৯ জন পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট, জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।

পরবর্তীতে বেলা ১১টার দিকে রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন তারা। তখন পুলিশ বাধা দিলে পোশাকশ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

উত্তরা বিভাগের ডিসি রেজাউল করিম আরও জানান, এর মধ্যে শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর ও শিল্প পুলিশের এক সদস্যকে পিটিয়ে ভাত ভেঙে দেয় শ্রমিকরা।

তাদের বিরুদ্ধে সিসি ক্যামেরা ফুটেজ দেখে মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায়

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাজবাড়ী সদর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার

মারকাযুল ফুরকানের বার্ষিক পুরস্কার বিতরণী শনিবার

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার, মুগদা ক্যাম্পাসের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আগামী ১৭ অক্টোবর, শনিবার

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি

দুর্গাপূজার নিরাপত্তায় ১ মাস আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর