ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার হলেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ

মোঃ তারিকুল ইসলাম তুহিন, মাগুরাঃ
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৫
সরকারি রাস্তার কাটা গাছ উদ্ধার

মাগুরা সদর উপজেলা চাউলিয়া ইউনিয়ন এর জুইতাড়া গ্রাম থেকে সরকারী রাস্তার কাটা গাছ উদ্ধার ও গ্রেফতার কৃতদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোন পদক্ষেপ।

গত বুধবার ২২ জানুয়াী মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের জুইতাড়া গ্রামের ১ নং ওয়ার্ডের সরকারি রাস্তার সাথের ২ টি রেন্টি কড়াই গাছ, মেহগনি গাছ ও বেল গাছ কাটার অপরাধে গাছ ব্যাপারী আকরাম আইনের আওতায় পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্হানীয় সূত্রে জানা যায় জুইতাড়া গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের পুত্র হাফিজার বিশ্বাস ও শহরের আনসার কলোনি এলাকার বিষ্ণু মাস্টারের পুত্র কৃষ্ণ এই দুজন মিলে সরকারি রাস্তার পাশে সংলগ্ন বড় রেন্টি কড়াই গাছ, বড় মেহগনি গাছ ও বেল গাছ বিক্রি করে। আর এই গাছ ক্রয় করেছে জুইতাড়া গ্রামের নব শেখের পুত্র কবির শেখ ও রুমেল নামে এক লোক। এসময় হাফিজার বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমার জায়গার গাছ আমি কাটবো ও বিক্রি করবো তাতে সাংবাদিকদের কি এবং সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখান।

ঘটনাটি তাৎক্ষণিক মাগুরা সদর উপজেলা নিবাহী অফিসার ইসরাত জাহান ও এসিল্যান্ড দেওয়ান আসিফ পেলে কে জানানো হলে তারা মাগুরা সদর থানার এসআই শফিয়ার ও মালিকগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সোনিয়া আক্তার কে গাছগুলো জব্দ করার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সদর থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের চাউলিয়া ইউনিয়ন সেক্রেটারি আবেদ আলী, সাবেক ১ নং ওয়ার্ডের যুবদলের নেতা কামরুল মন্ডল, জুইতাড়া গ্রামের হাবিল শেখ, আব্দুল আলিম, আকিদ মোল্লা, সাইফুল শেখের স্ত্রী শলোকা বেগম, শত্রুজিৎপুর গ্রামের নুরুল আলমের পুত্র শোহেবুর রহমান সৌরভ, সিরাজুল ইসলাম সহ প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলের চাউলিয়া ইউনিয়ন সেক্রেটারি আবেদ আলী জানান, হাফিজার বিশ্বাস একজন আওয়ামী লীগের লোক সে জানতে পারে বিএনপির লোকজন এই সরকারি রাস্তার পাশের গাছগুলো কাটতে বাঁধা দিবে। তাই হাফিজার ও কৃষ্ণ এই দুজন যোগসাজশে এই সরকারি রাস্তার পাশের গাছগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করেছে।

এসআই শফিয়ার জানান, সহকারী দায়রা জজ কুষ্টিয়া রাজা মোবাইল ফোন জানান তার ভাই এই গাছগুলো ক্রয় করেছে। এরপর বগিয়া ইউনিয়নের বারাশিয়া গ্রামের আবুল কাশেম মোল্লার পুত্র আকরাম হোসেনকে বড় মেহগনি গাছ ও বেল গাছের লগ সরানোর অপরাধে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান রুমেল ও কবির নামের লোক এই গাছগুলো ক্রয় করেছে।

এলাকাবাসীর লোকজনের মুখে গোপন সূত্রে জানা যায়, এর আগেও জুইতাড়া গ্রামের নাদের বিশ্বাসের পুত্র রাশেদ বিশ্বাস, মিজান বিশ্বাস ও আজিজার ফকির তারাও রাস্তার পাশের সরকারি গাছগুলো কেটেছে।

যেখানে পরিবেশ ভারসম্য রক্ষা সহ পরিবেশে ঠিক রাখতে গাছ লাগান পরিবেশ বাচাঁন স্লোগানে গাছ লাগানোর জন্য বলা হয়। সেখানে এই গাছ খেকোদের ধরার পরেও কেন আইনি ব্যবস্হা গ্রহন করছেন না প্রশাসন।মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর নিকট মুঠোফোন জানতে চাইলে তিনি পদক্ষেপ নিচ্ছি বলে ব্যস্হতা দেখিয়ে কল কেটে দেন।এবিষয়ে মামলা হয়েছে কিনা জানতে মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে বলেন আমরা কাটা গাছ গুলি জব্দ করেছি ব্যবস্হা গ্রহন করব, তবে এখনো কোন মামলা হয়নি, আপনি ডিসি স্যার ও uno স্যারের সাথে কথা বলেন। কেন এই সরকারী সম্পদ রক্ষা কর্তাদের দায় সারা বক্তব্য তাহলে কি কোন ঐশ্বরিক মহলের চাপে প্রশাসন জিম্মি।

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ