ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত

আমার বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মণ্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) ও তার ভাগনে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারফান সর্দার। গুরুতর আহত অবস্থায় বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুনের দাবি, ‘রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। এ ঘটনায় রাতেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

আমার বার্তা/জেএইচ

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রাথমিকভাবে

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল, তবে পার্কটি সেভাবে সচল নেই।

নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে : প্রধানমন্ত্রী

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ জন

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি