ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস

ডাকসু নির্বাচন
আমার বার্তা অনলাইন:
১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০
ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ভিপি, এস এম ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার ২ হাজার ১৩১ ভোট, আশিকুর ৫২৬ ভোট ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের আল সাদী ভূঁইয়া ৪৬ ভোট পেয়েছেন।

এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

আমার বার্তা/এমই

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় আট ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নবনির্বাচিত কর্মকর্তা সমিতির কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিদায়ী কমিটি। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দাবি

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র

জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী

নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু