ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আশুলিয়ায় সড়কের পাশে রাখা পিকআপে আগুন

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১১:১৯
আপডেট  : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩১

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও তার আগেই স্থানীয়রা মূল আগুন প্রায় নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, বুধবার ভোরে একই এলাকার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন বাস থেকে নামতে গিয়ে একজন চালক আহত হন।

আমার বার্তা/এল/এমই

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কর্মকর্তা প্রকৌশলী আবুল হাসনাত মো. সাজেদুর রহমান, সহকারী প্রকৌশলী,

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর–বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বিপ্লব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার

জাসাস সভাপতির অসুস্থ মাকে দেখতে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে জেলা জাসাস সভাপতি হাসান জাহাঙ্গীরের অসুস্থ মাকে দেখতে গেছেন মুন্সীগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশের জ্বালানি সরবরাহ জোরদারে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি গ্যাসকূপের খনন কার্যক্রম শুরু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ