ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বরগুনায় বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১২:০৩
আপডেট  : ১৪ নভেম্বর ২০২৫, ১২:০৮

বরগুনার আমতলীতে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় স্বর্ণা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে আমতলী ফেরিঘাট সংলগ্ন সড়কের পাশে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে, স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ সময় বাসের মধ্যে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পরে এ ঘটনায় জড়িতদের ধরতে রাতে আমতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান রাসেল (২৯), গুলিসাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. পারভেজ খান (২৮), পৌর যুবলীগ সদস্য মো. তন্ময় গাজি (৩৩), পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মো. কাওছার আহমেদ রনি (৩৩) এবং সাবেক ছাত্রলীগ কর্মী মো. ছগির মল্লিক (২৩)।

এ বিষয়ে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। দেশের চলমান ঘটনা প্রবাহের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে আমাদের ধারণা।’

আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, ‘পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপর অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আমার বার্তা/এল/এমই

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কর্মকর্তা প্রকৌশলী আবুল হাসনাত মো. সাজেদুর রহমান, সহকারী প্রকৌশলী,

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর–বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বিপ্লব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার

জাসাস সভাপতির অসুস্থ মাকে দেখতে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে জেলা জাসাস সভাপতি হাসান জাহাঙ্গীরের অসুস্থ মাকে দেখতে গেছেন মুন্সীগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশের জ্বালানি সরবরাহ জোরদারে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি গ্যাসকূপের খনন কার্যক্রম শুরু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ